বাগেরহাট প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তখন বিএনপিও -জামায়ত দেশকে ধ্বংস করবার জন্য বিদেশের কাছে ধন্যা দিচ্ছে। তারা ভালো ভাবেই জানে তাদের সাথে দেশের জনগন নেই তাই তারা দেশের নামে বদনাম দিয়ে দেশকে ধ্বংসের পায়তারা করছে। তাদের স্বপ্ন বাস্তবে কখনোই পূরন হবে না। রাষ্ট্র পরিচালনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত নেত্রী আর নাই, আমরা যেহেতু তার নেত্রীত্বে রয়েছি তাই আপনারা ঐক্যবদ্ধ থাকেন আমরা সফল হবোই। জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের উন্নয়নের ধারা চলমান রাখতে আগামীতে আবারো শেখ হাসিনাকে প্রধান মন্ত্রী হিসেবে বিজয়ী করতে যার যার অবস্থান থেকে কাজ করবার আহবান জানান।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে রেল রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগ বাগেরহাট জেলা শাখার আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি খান রেজাউর রহমান মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। এ সময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড হেমায়েত উদ্দিন ভুইয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড ফরিদ উদ্দিন, সরদার সেলিম, যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, সরদার ফখরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, কোষাধ্যক্ষ আলহাজ তালুকদার আব্দুল বাকী, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকন, জেলা যুব লীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মীর জয়েসি আশরাফি জেমস, জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক খান আবু বক্কর , জেলা কৃষক লীগের সভাপতি আবুল হাশেম শিপন, সাধারন সম্পাদক মনি মল্লিক, কচুয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি খান শহিদুল ইসলাম, সেচ্ছা সেবক লীগের যুগ্ন আহবায়ক সরদার আব্দুল কাদের, মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড শরিফা হেমায়েত, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী তালুকদার রিনা সুলতানা, ছাত্র লীগের সভাপতি মনির হোসেনসহ জেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে দলীয় কার্যালয়ের সামনে ৫৪ পাউন্ডের কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
শেখ হাসিনার মত নেত্রী আর নাই- শেখ তন্ময়
রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার মত নেত্রী আর নাই- শেখ তন্ময়
-
Reporter Name - আপডেট টাইম : 07:09:47 pm, Thursday, 12 October 2023
- 371 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















