Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
রেলপথ মন্ত্রী

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে রেলপথ নির্মাণ- রেলপথ মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:30:52 pm, Sunday, 15 October 2023
  • 417 বার

বাগেরহাট প্রতিনিধি,

রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন বলেছেন, মোংলা সমুদ্র বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য মোংলা-খুলনা রেলপথ নির্মাণ করা হয়েছে। রেল যোগাযোগ স্থাপনের ফলে এ বন্দরের সক্ষমতা বহুগুণ বেড়ে গেছে। এতে প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও ভুটান এ রেলপথ দিয়ে সহজেই মোংলা বন্দর ব্যবহার করতে পারবেন। আগে সড়ক ও নদী পথে এ বন্দরের পণ্য পরিবহণ হতো। রেলপথে পণ্য পরিবহণে খরচ কম, এর সুবিধা পণ্যের উপর যোগ হবে। ফলে এর সুফল জনগণই পাবেন। শনিবার (১৪ অক্টোবর) বিকেলে এ রেলপথ পরিদর্শন শেষে মোংলা বন্দর রেল ষ্টেশনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা, রেলপথ প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।রেলপথ মন্ত্রী সুজন বলেন, এ রেলপথের রুপসার ওপারের দুই থেকে আড়াই কিলোমিটারের কিছু অংশ লিংকেজ সম্পন্ন হয়নি। আগামী এক সপ্তাহের মধ্যে এ লিংকেজ সম্পূর্ণ হয়ে গেলে রেলপথটি পুরোপুরি চলাচলের জন্য প্রস্তুত হয়ে যাবে। এছাড়া ২/৩টি ব্রিজে ক্রুটি দেখা দিয়েছিলো, তা ইতোমধ্যে ক্রুটিমুক্ত করা হয়েছে। পুরো রেলপথ ক্রুটিমুক্ত করেই উদ্বোধনের উদ্যোগ নেয়া হয়েছে৷ তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৯নভেম্বর মোংলা-খুলনা রেলপথ উদ্বোধন করবেন।উল্লেখ্য, মোংলা-খুলনা রেল লাইন প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছিলো ২০১৬সালের সেপ্টেম্বরে। ২০২২সালের ডিসেম্বরে এ প্রকল্প বাস্তবায়নের কথা ছিলো। কিন্তু করোনাসহ নানা কারণে কাজ শেষ না হওয়ায় ২০২৩সালের জুলাই পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়েছিলো। পরবর্তীতে আরো তিন মাসের সময় বৃদ্ধি করা হয়। সেই অনুযায়ী চলতি অক্টোবর এ রেলপথ উদ্বোধনের কথা থাকলেও পুরোপুরি ক্রুটিমুক্ত করেই আগামী ৯নভেম্বর উদ্বোধন হতে যাচ্ছে এ রেলপথটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

রেলপথ মন্ত্রী

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে রেলপথ নির্মাণ- রেলপথ মন্ত্রী

আপডেট টাইম : 06:30:52 pm, Sunday, 15 October 2023