নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে
উপকূলীয় জেলা বাগেরহাট জুড়ে গুড়ি-গুড়ি বৃষ্টি হচ্ছে। সোমবার (২৩ অক্টোবর)
সকাল এই বৃষ্টি শুরু হয়েছে। সময় বাড়ার সাথে সাথে বৃষ্টি ও বাতাসের গতি
আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায়
অবস্থানরত নিম্নচাপটি আরও সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত
হয়েছে। গভীর নিম্নচাপটি মোংলা সমুদ্র বন্দর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণে
রয়েছে। যার ফলে মোংলা সমুদ্রবন্দকে তিন নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা
হয়েছে। তবে মোংলা বন্দরের পন্য খালাস ও বোঝাই স্বাভাবিক রয়েছে।
খোজ নিয়ে জানাযায়, সকাল থেকে মোংলা, শরণখোলা, মোরেলগঞ্জ, কচুয়া,
রামপালসহ সবই উপজেলায়ই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ভারি বৃষ্টির
খবরও পাওয়া গেছে। মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলা ফেরি ও খেয়াঘাটে পারাপারে
ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারি হারবার মাস্টার পাইলট বেলাল উদ্দিন বলেন, বন্দরের
সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আবহওয়া অধিদপ্তরের সিগনাল বৃদ্ধি ও
পরিস্থিতির উপর নির্ভর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। রবিবার (২৩
অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত বন্দরে ১১টি বানিজ্যিক জাহাজ ছিল। সবগুলোর
কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, গভীর
নিম্নচাপের প্রভাবে সকাল থেকে সুযের্ আলো দেখো যায়নি। সকাল থেকে
হালকা ও মাঝারি বৃষ্টি হচ্ছে।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন বলেন, ঘূর্নিঝড় হামুন
বিষয়ে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রাথমিকভাবে সতর্ক থাকতে বলা
হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সংকেত ও মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী
ব্যবস্থা গ্রহন করা হবে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
উপকুল জুড়ে গুড়ি-গুড়ি বৃষ্টি
ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে বাগেরহাটের উপকুল জুড়ে গুড়ি-গুড়ি বৃষ্টি
-
Reporter Name - আপডেট টাইম : 07:26:40 pm, Monday, 23 October 2023
- 410 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















