বাগেরহাট প্রতিনিধি
সারাদেশে বিএনপি জামাতের ডাকা হরতালে বাগেরহাটে তেমন কোন প্রভাব
পড়েনি। হরতাল বাস্তবায়নে বাগেরহাটে বিএনপি জামায়াতের তেমন কোন
কর্মসূচি দেখা যায়নি। যার ফলে রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে থেকেই
বাগেরহাট কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে খুলনা সহ বিভিন্ন রুটের বাস ছেড়ে
যেতে দেখা গেছে। তবে বাগেরহাট থেকে সরাসরি ঢাকা ও চট্টগ্রামগামী
কোন বাস ছেড়ে যায়নি।
তবে জেলা বিএনপির নেতাদের দাবি, জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল সমর্থন
করেছে।
এদিকে বিশৃঙ্খলা এড়াতে পুলিশকেও কঠোর অবস্থানে দেখা গেছে। বিভিন্ন
মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
অন্যদিকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে আওয়ামী লীগ ও সহযোগী
সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নি য়েছেন। ভোর ৬টার দিকে বাগেরহাট শহরের
দশানী ট্রাফিক মোড়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
জড়ো হয়। সেখানে পথসভায় জামায়াত বিএন পির নৈরাজ্যের প্রতিবাদে
সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেমা য়েত উদ্দিন, পৌর
আওয়ামী লীগের সভাপতি শেখ বসিরুল ইসলাম,জেলা যুবলীগের সভাপতি সরদার
নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর জায়েশী আশরাফী জেমস প্রমুখ।
বক্তারা বলেন, দেশের মানুষ বিএনপি জামায়াতের নৈরাজ্য মেনে নেয় না।
বাগেরহাটের মানুষ শতস্ফুর্তভাবে বিএনপি জামায়াতের হরতাল প্রত্যাখান
করেছেন। দেশের মানুষের জানমাল রক্ষায় আমাদের নেতাকর্মীরা মাঠে রয়েছে। আমরা
শান্তির পক্ষে।
পরে সারাদিনই বাগেরহাট প্রেসক্লাবের সামনে, সরকারি পিসি কলেজে,
রেলরোড চত্বর, কেন্দ্রীয় বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে মিছিল করেছেন আওয়ামী
লীগের নেতাকর্মীরা।
বাগেরহাট বাস মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল
বাকি বলেন, সকাল থেকে স্ধসঢ়;হানীয় বিভিন্ন রুটে যানবাহন চলাচল স্বাভাবিক
রয়েছে। তবে ঢাকা ও চট্টগ্রামগামী বাস ছেড়ে যায়নি। অন্যান্য যানবাহন ও পন্য
পরিবহন স্বাভাবিক র য়েছে বলে জানান এই নেতা।
বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম
বলেন, আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা
আমাদের নেতাকর্মীদেরকে হুমকি ধামকি দিচ্ছে। গতকাল রাতে আমাদের কয়েকজন
নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে আওয়ামী লীগের লোক জন। পুলিশ বাড়ি
বাড়ি যে য়ে তল্লাশি করেছে। জনগণ আমাদের সাথে আছে। তারা আমাদের হরতাল
সমর্থন করেছেন।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
সারাদেশে হরতাল ছাড়েনি ঢাকার পরিবহন
সারাদেশে হরতাল: হরতালে তেমন কোন প্রভাব নেই বাগেরহাটে, ছাড়েনি ঢাকার পরিবহন
-
Reporter Name - আপডেট টাইম : 10:40:12 am, Monday, 30 October 2023
- 288 বার
Tag :
ছাড়েনি ঢাকার পরিবহন
জনপ্রিয় সংবাদ




















