নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার ৭০ মেট্রিকটন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে ভারতীয় পতাকাবাহী জাহাজ এম,ভি জগ রাজীব। বুধবার(১ নভেম্বর) ভোররাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে এলাকায় নোঙ্গর করে জাহাজটি।
এর আগে ২১ অক্টোবর ইন্দোনেশিয়ার মুয়ারা পান্তাই বন্দর থেকে৫৪ হাজার ৭০ মেট্টিক টন কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দ্যেশে ছেড়ে আসে ভারতীয় পতাকাবাহী এ জাহাজটি। চট্টগ্রাম বন্দরে ২৩ হাজার মেট্রিকটন কয়লা খালাস করে অবশিষ্ট কয়লা নিয়ে মোংলায় আসে জাহাজটি। ইতিমধ্যে কয়লা খালাসের কাজ শুরু হয়েছে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, সকালে নোঙ্গর করা জাহাজ থেকে কয়লা খালাস শুরু হয়েছে। খালাস শেষে লাইটার জাহাজে তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেওয়া হবে। পরে জেটি থেকে তা সংরক্ষণ করা হবে বিদ্যুৎ কেন্দ্রের গোডাউনে।
এর আগে গত ২১ অক্টোবর ৩৩ হাজার ১১০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ ‘এমভি সাগর জিৎ’।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলার ভারতীয় জাহাজ
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলার ভারতীয় জাহাজ
-
Reporter Name - আপডেট টাইম : 10:26:31 pm, Wednesday, 1 November 2023
- 289 বার
Tag :
মোংলার ভারতীয় জাহাজ
জনপ্রিয় সংবাদ










