Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
ইটের আঘাতে আহত যুবকের মৃত্যু

বাগেরহাটে চাচাতো ভাইয়ের ইটের আঘাতে আহত যুবকের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:30:39 pm, Wednesday, 1 November 2023
  • 237 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের কচুয়ায় চাচাতো ভাইয়ের ইটের আঘাতে আহত এমরান শেখ(২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার(৩১ অক্টোবর) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একই দিন বিকেল তিনটায় কচুয়া উপজেলার কলমিবুনিয়া এলাকায় নিজ বাড়িতে পারিবারিক আলোচনার সময় চাচাতো ভাই রাব্বি শেখ ইটের আদলা দিয়ে এমরানের মাথায় আঘাত করে। এমরান অজ্ঞান হয়ে পড়লে স্বজনরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
নিহত এমরান শেখ কচুয়া উপজেলার কলমিবুনিয়া এলাকার জলিল শেখের ছেলে। অভিযুক্ত রাব্বি শেখ একই এলাকার মহসিন শেখের ছেলে।দুজনে সম্পর্কে চাচাতো ভাই হন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে বুধবার(০১ নভেম্বর) নিহতের মরদেহের দাফন সম্পন্ন হয়েছে। তবে এ ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত কোন মামলা হয়নি। কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন মামলার আবেদনও করা হয়নি বলে জানিয়েছেন কুচয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোহসিন।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী পুলিশ পরিদর্শক বাবুল আক্তার বলেন, চাচাত ভাইয়ের ইটের আঘাতে আহত এমরান শেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এলাকার পরিস্থিতি শান্ত আছে।পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

ইটের আঘাতে আহত যুবকের মৃত্যু

বাগেরহাটে চাচাতো ভাইয়ের ইটের আঘাতে আহত যুবকের মৃত্যু

আপডেট টাইম : 10:30:39 pm, Wednesday, 1 November 2023