নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে ৭৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা
হয়েছে। রবিবার (০৫ নভেম্বর) বেলা ১১টায় বাগেরহাট সদর উপজেলার সুলতানপুর
গ্রামের কৃষকদের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়।
পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় এবংঢাকা ব্যাংক
লিমিটেডের অর্থায়নে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,
বাগেরহাট কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার।
এসময়, খুলনা মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা. জাহিরুল ইসলাম, ঢাকা
ব্যাংক লিমিটেড, খুলনা শাখার ম্যানেজার সিনিয়র সহকারি ভাইস প্রেসিডেন্ট
এএফএম মাহমুদুর রহমান, পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড-এর জেনারেল
ম্যানেজার এসএম মোজাম্মেল হোসেন, জোনাল ম্যানেজার আঃ হান্নান,
বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, উপ সহকারী কৃষি
কর্মকর্তা সুদিন দাসসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এদিন, প্রতি কৃষককে পেট্রোকেম হাইব্রিড ধান-৬সহ ১৩ ধরণের ৭০ কেজি
উপকরণ দেওয়া হয়। উপকরণগুলো হচ্ছে, ইউরিয়া, টিএসপি, পটাশ, পেট্রোজিংক,
পেট্রোজিপ, পেট্রোবোরন, পেট্রোম্যাগ, সালফিন,ফারটেরা, কাটাপ,
কোরাজেন, কিল্টার।
বিনামূল্যে পাওয়া এসব উপকরণ কৃষকদের ধানের ফলন বৃদ্ধি করবে দাবি
আয়োজকদের।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
বিনামূল্যে কৃষি উপকরণ পেলেন ৭৫০ কৃষক
বাগেরহাটে বিনামূল্যে কৃষি উপকরণ পেলেন ৭৫০ কৃষক
-
Reporter Name - আপডেট টাইম : 10:00:12 pm, Sunday, 5 November 2023
- 394 বার
জনপ্রিয় সংবাদ



















