Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে ভাঙ্গনরোধে পাউবোর জিও ব্যাগ ডাম্পিং, খুশি এলাকাবাসী

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:28:34 pm, Friday, 10 November 2023
  • 250 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
পানগুছি নদীর ভাঙ্গনে দিনে দিনে বিলীন হচ্ছিল বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার
ফুলহাতা গ্রামের বেশকিছু এলাকা। ভাঙ্গনে বিলীন হওয়ার ঝুকিতে ছিল ফুলহাতা
ফজলুল করিম দাখিল মাদরাসা, বায়তুন নূর জামে মসজিদসহ বেশকিছু প্রতিষ্ঠান
ও বসত বাড়ি। ভাঙ্গনে এক ধরনের দিশেহারা হয়ে পড়েছিল ফুলহাতার লোকজন।
এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে ভাঙ্গনরোধে তাৎক্ষনিক উদ্যোগ নেয় বাগেরহাট
পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। জরুরী প্রতিরক্ষা কাজের আওতায় জিও ব্যাগ
ফেলে ভাঙ্গনরোধের চেস্টা করছে পাউবো। ইতোমধ্যে এই জরুরী কাজের জন্য ১১
লক্ষাধিক টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ভাঙ্গনরোধে পাউবোর তাৎক্ষনিক উদ্যোগে
সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।
ফুলহাতা ফজলুল করিম দাখিল মাদরাসার সুপার আব্দুল হান্নান বলেন, পানগুছি নদীর
ভাঙ্গনে মাদরাসা ও মসজিদসহ বেশকিছু স্থাপনা বিলীন হতে চলছিল। পাউবো জিও
ব্যাগ ফেলায় ভাঙ্গন প্রায় বন্ধ হয়ে গেছে। তাৎক্ষনিকভাবে উদ্যোগ নেওয়ায় পাউবো
কর্মকর্তাদের ধন্যবাদ জানান এই শিক্ষক।
ফুলহাতা গ্রামের লতিফ শেখ বলেন, ভাঙ্গনের জন্য খুবই চিন্তিত ছিলাম। পাউবো
জিও ব্যাগ ফেলে খুব উপকার করেছে। আমরা খুশি হয়েছি। পাউবো বাগেরহাটের
নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুম বিল্লাকে ধন্যবাদ জানাই।
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাসুম বিল্লাহ বলেন,
জরুরী প্রতিরক্ষা কাজের আওতায় ফুলহাতা এলাকায় পানগুছি নদীর ভাঙ্গনরোধে আমরা
জিও ব্যাগ ফেলা শুরু করেছি। কাজ প্রায় শেষ পর্যায়ে। কাজটি দ্রæত সম্পন্ন
করার চেষ্টা করছি। আশাকরি ওই এলাকার ভাঙ্গন বন্ধ হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে ভাঙ্গনরোধে পাউবোর জিও ব্যাগ ডাম্পিং, খুশি এলাকাবাসী

আপডেট টাইম : 10:28:34 pm, Friday, 10 November 2023