Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:33:45 pm, Friday, 10 November 2023
  • 421 বার

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে আবু হানিফ শেখ (১১) নামের এক মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ভবনা এলাকায় গাছের ডালের সঙ্গে গলায় মাফলার দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পরিবারের দাবি, শিশুটি আত্মহত্যা করেছে। শিশুটি উপজেলার লখপুর ইউনিয়নের ভবনা গ্রামের ভ্যানচালক রফিকুল ইসলামের ছেলে। সে ভবনা দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র। পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করে। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

মৃতের পরিবার জানায়, বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সে বাড়ির পাশে মেহগনি গাছের সঙ্গে গলায় মাফলার দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না বলে স্বজনেরা জানান।ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, তৃতীয় শ্রেণির ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : 10:33:45 pm, Friday, 10 November 2023