বাগেরহাট প্রতিনিধি
খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে বাগেরহাটে বর্ণাঢ্য রোড শো ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১নভেম্বর) সকালে কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবুর নেতৃত্বে সাইনবোর্ড বাজার চার রাস্তার মোড় থেকে এই রোড শো বের করা হয়। সতাধিক মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে কয়েক হাজার নেতাকর্মী এই রোড শোতে অংশগ্রহন করেন।
রোড শোতে অংশগ্রহনকারীরা উপজেলা সদরের জিরো পয়েন্ট, গজালিয়া, গোপালপুরসহ ৭টি স্পটে সংক্ষিপ্ত পথসভা করেন। পরে বাধাল বাজার হয়ে মোটর শোভাযাত্রাটি সাইনবোর্ড এলাকায় এসে সবশেষ পথসভায় মিলিত হয়।
পথ সভায় বক্তব্যে দেন, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বিষ্ণু দেবনাথ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাছলিমা বেগম, রাঢ়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমা আকতার, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নাই। আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান বক্তারা।
১৩ নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে স্বতঃস্ফূর্তভাবে খুলনা মহাসমাবেশে যোগ দেওয়ার আহবান জানান মেহেদী হাসান বাবু।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর জনসভায় যেতে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতেই আমাদের এই উদ্যোগ। আশাকরি বিপুল পরিমাণ নেতাকর্মী প্রধানমন্ত্রীর জনসভায় অংশগ্রহণ করবেন।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে বাগেরহাটে মোটর শোভাযাত্রা
-
Reporter Name - আপডেট টাইম : 11:08:12 am, Sunday, 12 November 2023
- 206 বার
Tag :
মোটর শোভাযাত্রা
জনপ্রিয় সংবাদ



















