বাগেরহাট প্রতিনিধি
রামপাল উপজেলা আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রামপাল উপজেলা মিলনায়তনে সংগঠনের সভাপতি মো. নূরুল হক লিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ঐতিহ্যবাহী সংগঠনের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মেয়ের আ.খালেক। অন্যানের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোল্লা আ. রউফ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ নিজাম উদ্দিন, অধ্যক্ষ মোতাহার রহমান, রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হামীম নূরী, সাবেক সাধারণ সম্পাদক ও রামপাল সদর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জামিল হাসান জামু, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, হুড়কা ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, বাঁশতলী ইউপির সাবেক চেয়ারম্যান শেখ মোহাম্মদ আলী, ভোজপাতিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শেখ নূরুল আমীন, উজলকুড় ইউপির সাবেক চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান, রামপাল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরাফাত হোসেন কচি, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন দুলাল, বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদরতি এনামুল বাশার বাচ্চু, হুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিচিত্র বীর্য পাড়ে, উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলি ভুট্টা, বাঁশতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি মল্লিক মিজানুর রহমান, যুবলীগ নেতা নুর নবী, উপজেলা ছাত্র লীগের সভাপতি মো. হাফিজুর রহমান প্রমুখ। সভায় রামপালের ১০ ইউনিয়নের সভাপতি সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতা কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।#
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
রামপালে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
-
Reporter Name - আপডেট টাইম : 11:12:58 am, Sunday, 12 November 2023
- 306 বার
Tag :
বার্ষিকী পালন
জনপ্রিয় সংবাদ










