নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরাহটের কচুয়ায় এমরান শেখ হত্যা মামলায় পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন এ্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পটুয়াখালী জেলার কুয়াকাটা এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাট জেলার কচুয়া উপজেলার কলমিবুনিয়া গ্রামের মোঃ মহসিন শেখের ছেলে মোঃ শাকিল শেখ (২৫) ও মোঃ রাব্বি শেখ (১৯)। গ্রেফতারকৃতদের কচুয়া থানায় সোপর্দ করেছে র্যা ব সদস্যরা।
নিহত এমরান শেখ কচুয়া উপজেলার কলমিবুনিয়া এলাকার জলিল শেখের ছেলে।
র্যা ব-৬ এর সহকারি পরিচালক মিডিয়া তারেক আনাম বান্না বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। গ্রেফতারকৃতদের কচুয়া থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ, ৩১ অক্টোবর বিকেলে নিজ বাড়িতে পারিবারিক আলোচনার সময় চাচাতো ভাই রাব্বি শেখের ইটের আদলার আঘঅতে গুরুত্বর আহত হন এমরান শেখ। ওইদিন রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরবর্তীতে নিহত এমরানের বাবা বাদী হয়ে মোঃ শাকিল শেখ,মোঃ রাব্বি শেখ ও মোছাঃ মনজিলা বেগমকে আসামী করে কচুয়া থানায় মামলা দায়ের করেন। মোছাঃ মনজিলা বেগমকে আগেই গ্রেফতার করা হয়েছে এই মামলায়।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
এমরান হত্যা মামলার দুই আসামী গ্রেফতার
বাগেরহাটে এমরান হত্যা মামলার দুই আসামী গ্রেফতার
-
Reporter Name - আপডেট টাইম : 09:37:11 pm, Thursday, 16 November 2023
- 221 বার
জনপ্রিয় সংবাদ




















