Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

সাত মাস পরে কবর থেকে ওঠানো হল মাহে আলম্-৩৯;র মরদেহ, হিল্টনকে নিয়ে দুশ্চিন্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:58:01 pm, Monday, 20 November 2023
  • 219 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

অবশেষে নিখোজের সাত মাস পরে বাগেরহাটের মোংলা উপজেলার চিলা এলাকায়
হিলটন নাথের বাড়ি থেকে মাহে আলম্#৩৯;র মরদেহ উত্তোলন করা হয়েছে। সোমবার (২০
নভেম্বর) বেলা ১১টায় মোংলা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর
রহমান, সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার ও মোংলা থানা ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিনসহ দুই পরিবারের লোকদের উপস্থিতিতে
এই মরদেহ উত্তলন শুরু হয়। দুই ঘন্টার চেষ্টায় মরদেহ উত্তোলন করে পরিবারের কাছে
হস্তান্তর করা হয় মাহে আলমের মরদেহ। মরদেহের গোসল ও ধর্মীয় বিভিন্ন আচার
অনুষ্ঠান শেষে এদিন মাগরিবের নামাজের পরে মোংলার বিএলএস মসজিদ প্রাঙ্গনে
মাহে আলমের নামাজে জানাজা সম্পন্ন হয়। পরবর্তীতে মোংলা পৌর কবর স্থানে
তার দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মাহে আলমের ছেলে সোহেল রানা।
এদিকে হিল্টন নাথের সমাধি স্থল থেকে মাহে আলমের মরদেহ উত্তোলনের সময় এক
হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। হিল্টন নাথে মা বিথিকা নাথ ছেলের মরদেহ
পাওয়ার জন্য কান্নায় ভেঙ্গে পড়েন। ছেলের মরদেহ ফিরিয়ে দেও বলে বার বার মুর্ছা
যাচ্ছিলেন তিনি।
এছাড়া সুন্দরবনে নিখোজ হিল্টন নাথ কি হল, সে কি বেঁচে আছে, না মারা
গেছে, মারা গেলে তার মরদেহ কি হয়েছে এ নিয়ে জল্পনা কল্পনা চলছে মোংলা জুড়ে।
থানা পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গেল ৭ এপ্রিল সুন্দরবনে মাছ ধরতে যেয়ে
নিখোঁজ হয় চিলা এলাকার হিলটন নাথ। অন্যদিকে ১০ এপ্রিল মোংলার বিশিষ্ট
ব্যবসায়ী মাহে আলম বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেননি। ১৩ এপ্রিল
সুন্দরবনের করমজলে একটি অজ্ঞাতনামা মরদেহ পাওয়া যায়। হিলটন নাথের মা
বিথিকা নাথের দাবির প্রেক্ষিতে ১৪ এপ্রিল দাকোপ থানা পুলিশ ময়নাতদন্ত শেষে
অজ্ঞাতনামা মরদেহটি তার কাছে হস্তান্তর করে। হিলটন নাথ হত্যার বিষয়ে খুলনার
দাকোপে এবং মাহে আলম নিখোঁজ বিষয়ে বাগেরহাটের মোংলা থানায় দু’টি
পৃথক মামলা হয়। মাহে আলমের ছেলের আবেদনের প্রেক্ষিতে আদালত হিল্টন নাথের
বাড়িতে কবর দেওয়া মরদেহ, হিল্টন নাথের মা ও মাহে আলমের ছেলের ডিএনএ টেস্টের
আদেশ দেন। ০১ আগস্ট ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি অফ বাংলাদেশ থেকে পাওয়া
ডিএনএ টেস্টের রিপোর্টে জানা যায়, হিল্টন নাথ হিসেবে কবর দেওয়া মরদেহটি
সুমন রানার জৈবিক পিতার। পরবর্তীতে আদালত গেল ৮ নভেম্বর হিল্টন নাথ
হিসেবে সমাহিত মরদেহ উদ্ধার করে মাহে আলমের পরিবারের কাছে হস্তান্তরের
নির্দেশ দেন বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট খোকন।
মাহে আলমের ছেলে সোহেল রানা বলেন, পুলিশ আমার বাবার মরদেহ আমাদের কাছে
হস্তান্তর করেছে। মাগরিবের নামাজ শেষে বাবার নামাজে জানাজা হয়েছে।
পরবর্তীতে পৌর কবর স্থানে বাবাকে দাফন করা হয়েছে। বাবার মরদেহ পেয়েছি,
এটাই আমাদের শান্তনা। এখন বাবার খুনিদের শনাক্ত করে আইনের আওতায় আনার
জন্য পুলিশের দৃষ্টি আকর্ষন করেন তিনি।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামসুদ্দিন বলেন, আদালতের
নির্দেশে মোংলা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমানের
উপস্থিতিতে এই মরদেহ উত্তোলন করা হয়েছে। আমরা মরদেহ মাহে আলমের পরিবারের
কাছে হস্তান্তর করেছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

সাত মাস পরে কবর থেকে ওঠানো হল মাহে আলম্-৩৯;র মরদেহ, হিল্টনকে নিয়ে দুশ্চিন্তা

আপডেট টাইম : 06:58:01 pm, Monday, 20 November 2023