নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর উন্মুক্ত যুদ্ধ জাহাজ বানৌজা
“গোমতি” পরিদর্শণ করে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। সশস্ত্র বাহিনী
দিবস উপলক্ষে মঙ্গলবার( ২১ নভেম্বর) সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত বাংলাদেশ
বাহিনীর দিঘরাজ নৌ ঘাটিতে বানৌজা গোমতি জাহাজটি জনসাধারণের
জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এসময় বিভিন্ন শ্রেণি পেশার বহু মানুষ যুদ্ধ
জাহাজটি দেখতে ভীড় জমান নৌঘাটিতে।
উপস্থিত দর্শনার্থীরা নৌবাহিনীর দেওয়া নিয়ম-কানুন মেনে যুদ্ধজাহাজ
বানৌজা গৌমতি পরিদর্শন করেন। এ সময় নৌবাহিনীর দায়িত্বরত সদস্যরা
দর্শনার্থীদের তাদের দায়িত্ব ও কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন।
যুদ্ধ জাহাজ দেখতে যাওয়া শিক্ষার্থী রবিউল বলেন, আসলে যুদ্ধ জাহাজের প্রতি
সবার আকর্ষণ থাকে। আজকে সরাসরি দেখলাম, জাহাজে উঠলাম অনেক ভাল লেগে।
আমার মত অনেকেই এসেছেন জাহাজ দেখতে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সূত্রে জানা যায়, মোংলা
ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও চাঁদপুরে নৌবাহিনীর জাহাজ
সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















