Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

মারাকানায় ‘মারামারি’র ম্যাচে ব্রাজিল বধ আর্জেন্টিনার

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:59:54 pm, Thursday, 23 November 2023
  • 240 বার

স্পোর্টস ডেস্ক ।।

ব্রাজিলের মারাকানা স্টেডিয়াম- প্রায় দুই লক্ষ দর্শক ধারণক্ষমতা সম্পন্ন ফুটবল গ্রাউন্ডটিতে মঞ্চস্থ হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ। সেলেসাওদের সমর্থন জানাতে স্টেডিয়ামটির গ্যালারিতে বসেছিল হলুদের সমারোহ। তুলনামূলকভাবে অল্পই আর্জেন্টাইন সমর্থক ছিল স্টেডিয়ামে। এই সংখ্যালঘিষ্ঠ সমর্থকদের সঙ্গে হাতাহাতি বেঁধে যায় ব্রাজিল সাপোর্টারদের। দুই দলের ভক্তদের মারামারি থামিয়ে ম্যাচ শুরু হতে দেরি হয় আধা ঘণ্টা। এরপর ঘরের মাঠে ব্রাজিলিয়ানদের কাঁদিয়ে জয় তুলে নেয় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ ভোরে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারায় লিওনেল মেসিরা। আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচটিতে ৬৩তম মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। কর্নার থেকে জিওভানো লো সেলসোর শটে হেড দিয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। ম্যাচ নিয়ন্ত্রণে আসার পর অধিনায়ক লিওনেল মেসিকে উঠিয়ে আনহেল ডি মারিয়াকে নামান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। শুধু গ্যালারিতে নয়, মাঠের খেলায়ও আর্জেন্টাইনদের ওপর চড়াও হয় ব্রাজিলিয়ানরা। গোটা ম্যাচে ২৬টি ফাউল করে স্বাগতিকরা। বিপরীতে ১৬টি ফাউল আর্জেন্টিনার। ম্যাচে প্রদর্শন করা ৪টি কার্ডের সবকটিই দেখেছে ব্রাজিল। তার মধ্যে একটি লাল কার্ডও রয়েছে। ম্যাচের ৮১তম মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ব্রাজিলের জোয়েলিংটন। এই হারে বিশ্বকাপ বাছাই আরো কঠিন হয়ে গেলো ব্রাজিলের জন্য। ৬ ম্যাচে ২ জয়, ৩ হার এবং ১ ড্রয়ে লাতিন আমেরিকার বাছাই টেবিলের ছয়ে সেলেসাওরা। ৬ ম্যাচে ৫ জয় এবং ১ ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

মারাকানায় ‘মারামারি’র ম্যাচে ব্রাজিল বধ আর্জেন্টিনার

আপডেট টাইম : 10:59:54 pm, Thursday, 23 November 2023