বাগেরহাট প্রতিনিধি
অবৈধ ভাবে কাঁকড়া আহরনকারীরা বন বিভাগের অফিসে হামলা, ভাংচুর ও গ্রেফতারকৃত আসামীদের ছিনিয়ে নেয়ার ঘটনায় ২০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে সুন্দরবন পুর্ব বন বিভাগ। বৃহস্পতিবার(২৩ নভেম্বর) গভীর রাতে চাদপাই রেঞ্জের ষ্টেশন কর্মকর্তা মো: মহসিন বাদি হয়ে মোংলা থানায় লিখিত এজাহার দাখিল করেন।
লিখিত এজাহার পাওয়ার বিষয়টি স্বীকার করে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার জানান, ফরেষ্ট অফিসে হামলা, ভাংচুর ও আটককৃত আসামীদের ছিনিয়ে নেয়ার ঘটনায় মোংলা থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামী গ্রেফতারে অভিযান চলছে।
এজাহার সুত্রে জানা যায়,পুর্ব সুন্দরবনের বিভিন্ন খাল থেকে অবৈধ পন্থায় চারো (বাশের তৈরী চাই) পেতে কাকড়া আহরণ করে ফরেষ্ট অফিসে পাশ-পারমিট জমা না করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে পাচার হচ্ছে এমন গোপন খবর আসে বন রক্ষিদের কাছে। ২১ নভেম্বর ভোরে পশুর নদীতে অভিযান চালিয়ে ৭১ ক্যারেট কাকড়া বোঝাই একটি ট্রলার, ৫টি নৌকা সহ এর সাথে জড়িত ২৫ জেলেকে আটক করে বন বিভাগ। পরে ২১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন বিভাগের অফিসে হামলা ও ভাংচুর চালিয়ে ১৯ জেলেকে ছিনিয়ে নেয় পাচারকারীরা। এঘটনায় ২২ নভেম্বর গভীর রাতে ফরেষ্ট ষ্টেশন অফিসে হামলা, ভাংচুর ও আসামী ছিনিয়ে নেয়ার অভিযোগে তুলে মোংলা উপজেলার সোনাইলতলা উলুবুনিয়া গ্রামের মৃত এজাহার গাজীর ছেলে মুল পাচারকারী ইসমাইল হোসেন লিটন গাজীকে প্রধান করে ২০ জনের বিরুদ্ধে মোংলা থানায় এজাহার দাখিল করে বন বিভাগের চাদঁপাই ষ্টেশন কর্মকর্তা শেখ মোঃ আনিছুর রহমান।
এদিকে মামলা দায়েরের আগে বৃহস্পতিবার বিকালে জয়মনি ফরেষ্ট অফিস সংলগ্ন এলাকায় তদন্তে যায় মোংলা থানা পুলিশের একটি দল। পরে রাত সাড়ে ৮টার দিকে মামলাটি রজ্জু করা হয়।
এদিকে একটি সুত্র বলছে, স্থানীয় একটি রাজনৈতিক প্রভাবশালী গ্রুপের সমর্থনে ইসমাইল হোসেন ওরফে লিটন গাজী সহ আরো কয়েকন চোরাকারবারী দির্ঘ দিন সুন্দরবনের নিষিদ্ধ খাল গুলো থেকে মাছ ও কাকড়া আহরন করে আসছে। তাদের ওইসব বন কেন্দ্রিক অপতৎপরতা বন্ধে অসহায় হয়ে পড়েছে বন বিভাগ।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বনবিভাগের অফিসে হামলা চালিয়ে জেলে ছিনতাই এর ঘটনায় ২০ জনের বিরুওদ্ধ মামলা দয়ের
-
Reporter Name - আপডেট টাইম : 05:51:13 pm, Friday, 24 November 2023
- 98 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















