Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
মনোনয়ন ফরম জমা দিলেন আওয়ামী লীগের চার প্রার্থী

বাগেরহাটে মনোনয়ন ফরম জমা দিলেন আওয়ামী লীগের চার প্রার্থী

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:45:33 pm, Wednesday, 29 November 2023
  • 337 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চারটি আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত চার প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়ন জমাদানকারীরা হলেন, বাগেরহাট-১ আসনে শেখ হেলাল উদ্দিন এমপি, বাগেরহাট-২ আসনে শেখ তন্ময় এমপি, বাগেরহাট-৩ আসনে উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি এবং বাগেরহাট-৪ আসনে ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। বুধবার (২৯ নভেম্বর) বিকেল চারটায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাঃ খালিদ হোসেনের কাছে এসব প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন।এসময়, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-৪ আসনের এ্যাড. আমিরুল আলম মিলন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. মীর শওকত আলী বাদশা, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক এ্যাড ভুইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মনোনয়ন পত্র জমাদান শেষে শেখ হেলাল উদ্দিন বলেন, আগামী নির্বাচনে ভোটাররা স্বতস্ফুর্তভাবে আওয়ামী লীগের প্রার্থীদের ভোট দিবেন। বাগেরহাটের চারটি আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন।
এছাড়া এদিন বাগেরহাট-৪ আসনে দলীয় প্রার্থী হিসেবে ন্যাশনাল পিপলস পার্টির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ লোকমান সাইফি ও বাগেরহাট-৩ আসনে মানুয়েল সরকার মনোনয়ন ফরম জমা দিয়েছেন। অন্যদিকে বাগেরহাটের -৪টি আসনে স্বতন্ত্র ও বিভিন্ন দলের ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করেছেন বলে জানিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাঃ খালিদ হোসেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

মনোনয়ন ফরম জমা দিলেন আওয়ামী লীগের চার প্রার্থী

বাগেরহাটে মনোনয়ন ফরম জমা দিলেন আওয়ামী লীগের চার প্রার্থী

আপডেট টাইম : 09:45:33 pm, Wednesday, 29 November 2023