বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার খালকুলিয়া এলাকায় জোরপূর্বক কৃষক মোঃ নেছার শেখের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ওই কৃষক ও তার ছেলেদের মারধর করা হয়েছে। গাছ কাটতে বাঁধা দিলে মেরে ফেলার হুমকী দিয়েছে প্রতিপক্ষরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাট বন্ধ করে, গাছ কাটার সরঞ্জামাদি নিয়ে আসলেও থামেনি প্রতিপক্ষরা। নিজের জমি, গাছ ও জীবন রক্ষায় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন দরিদ্র ওই কৃষক।
খালকুলিয়া এলাকায় ক্ষতিগ্রস্থ কৃষক মোঃ নেছার শেখ বলেন, খালকুলিয়া এলাকায় কবলা দলিলের মাধ্যমে ১৯৭৯ সালে ৩৭শতক এবং ১৯৮১ সালে ১৩ শতক জমিক্রয় করে ভোগ দখল করে আসছি। কিন্তু পাশ্ববর্তী রহমান শেখ, কুদ্দুসসহ কয়েকজন দীর্ঘদিন ধরে আমাদের এই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে। এনিয়ে আদালতে মামলাও রয়েছে। এরপরেও, গেল তিন-চার দিন ধরে রহমান শেখ, মাহতাব সরদার, ইদ্রিস শেখ, কুদ্দুস শেখ, কামরুল শেখসহ কয়েকজন মিলে আমার বসত বাড়ি সংলগ্ন বাগানের বড় বড় মেগনি, মেহগনি, বাস ও সুপারি গাছ কেটে নিচ্ছে। বাঁধা দিলে তারা আমাদের মারধর করতে আসে। দা-কুড়াল নিয়ে কোপাতে আসে। ভয়ে থানায় জানালে, পুলিশ এসে তাদেরকে গাছ কাটতে নিষেধ করেছে এবং গাছ কাটার সরঞ্জামাদি নিয়ে গেছে। পুলিশ যাওয়ার পরে আবার নতুন করে গাছ কাটা শুরু করেছে। থানা পুলিশ আদালত কেউ কিছু করতে পারবে না বলে হুমকি দিচ্ছে রহমান শেখ। বসবাড়ি থেকে নেমে না গেলে আমাদের সবাইকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। জমি, গাছ ও প্রাণ রক্ষায় পুলিশ- প্রশাসনের সহযোগিতা কামনা করেন এই কৃষক।
মোঃ নেছার শেখের ছেলে মোঃ সিরাজুল ইসলাম বলেন, এর আগেও রহমান শেখ, কুদ্দুস, মাহতাব সরদার, কামরুল শেখ, কুদ্দুসের স্ত্রী লাকি বেগম, আনিস মোল্লা, বুলবুল শেখ আমাদের উপর হামলা ও বাড়ি ভাংচুর করেছিল। তখনও গাছ কেটে নিয়েছিল। তাদের নামে বাগেরহাট মডেল থানায় মামলাও করেছি। কিন্তু কোন কিছুতেই আমাদের উপর অত্যাচার থামছে না। তারা যেকোনমূল্যে আমাদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করতে চায়। নিজের বসত বাড়িতে নিরাপদে বসবাসের জন্য প্রশাসন ও জনপ্রতিনিধের দয়া ভিক্ষা চাই।
এ বিষয়ে কাছে জানতে চাইলে প্রতিপক্ষ রহমান শেখ বলেন, আমার জমির গাছ আমি কাটছি। কেউ বাঁধা দিতে আসলে আস্ত থাকবে না। পুলিশ দিয়ে কিছুই হবে না বলে হুঙ্কার ছাড়েন কুদ্দুসের স্ত্রী লাকি বেগম।
বাগেরহাট মডেল থানার এসআই মিলন বলেন, নেছার শেখের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল থেকে ঘটনাস্থল থেকে গাছ কাটার সরঞ্জাম জব্দ করা হয়েছে। গাছ কাটতে নিষেধ করা হয়েছে। বিষয়টি তদন্তনাধীন রয়েছে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
কৃষকের গাছ কেটে নেওয়ার অভিযোগ
বাগেরহাটে জোরপূর্বক কৃষকের গাছ কেটে নেওয়ার অভিযোগ
-
Reporter Name - আপডেট টাইম : 02:38:04 pm, Saturday, 2 December 2023
- 197 বার
Tag :
গাছ কেটে নেওয়া
জনপ্রিয় সংবাদ




















