Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে ১ লাখ ৭০ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

  • Reporter Name
  • আপডেট টাইম : 03:05:04 pm, Thursday, 7 December 2023
  • 485 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ১ লাখ ৭০ হাজারের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। আসছে ১২ ডিসেম্বর সারাদেশের ন্যায় বাগেরহাট জেলার ৯টি উপজেলা ও দুইটি পৌরসভায় ১ লাখ ৭০ হাজার ৪০০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ।
সিভিল সার্জন বলেন, অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আসছে ১২ ডিসেম্বর সারাদেশের ন্যায় বাগেরহাট জেলাতেও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরই অংশ হিসেবে জেলার ৯টি উপজেলা ও দুইটি পৌরসভার ১ হাজার ৮৫৮টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৭০ হাজার ৪০০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ওইদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুজ্জামান, ডা. মেহেদী হাসান, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি নীহার রঞ্জন সাহা, প্রবীণ সাংবাদিক অধ্যাপক এ বি এম মোশাররফ হুসাইনসহ বাগেরহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে ১ লাখ ৭০ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

আপডেট টাইম : 03:05:04 pm, Thursday, 7 December 2023