বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে আধ্যাত্বিক সাধক হযরত খানজাহান (রহ:) ৫৭৭তম ওফাত দিবস আজ।
ওফাত দিবস উপক্ষে প্রতিবারের ন্যায় এবার ও শুরু হচ্ছে দুই দিনব্যাপী ওরশ ও দোয়া
মাহফিল। প্রথমদিন শনিবার (৯ ডিসেম্বর) ভোর থেকে শুরু হবে এই ওরস শরীফ।
দেশ-বিদেশ থেকে হাজার- হাজার ভক্ত ও আশেকান ওরশ ও দোয়া মাহফিলে অংশ নিতে
ইতিমধ্যে দেশের দ্বিতীয় আধ্যাত্বিক রাজধানী বাগেরহাট শহরতলীতে হযরত
খানজাহান (রহ:) মাজার শরীফে এসে পৌঁছেছেন। ওফাত দিবসের আগের দিন শুক্রবার
সকালে হযরত খানজাহান (রহ:) পবিত্র মাজার শরীফ ধৌত করে নতুন আচ্ছাদন(গীলাব)
দিয়ে ঢেকে দেয়া হয়েছে। বাগেরহাটের জেলা প্রশাসক মোহম্মদ খালিদ
হোসেনকে প্রধান করে প্রশাসান গঠন করেছে ওফাত দিবস উপলক্ষে ব্যবস্থাপনা
কমিটি। নেয়া হয়েছে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা।
হযরত খানজাহান (রহ:) মাজার শরীফের প্রধান খাদেম শের আলী ফকির জানান, হযরত
খানজাহান (রহ:) ওফাত দিবস উপলক্ষে দুই দিনব্যাপী ওরশ ও দোয়া মাহফিলে প্রতি
বছর দেশ-বিদেশের লক্ষাধিক ভক্ত ও আশেকান নিয়ে থাকেন। এবার শনিবার ভোর থেকে
দুই দিনব্যাপী হযরত খানজাহান (রহ:) ৫৭৭তম ওফাত দিবস উপলক্ষে পবিত্র ওরশ ও দোয়া
মাহফিল অনুষ্ঠিত হবে। ওরশ ও দোয়া মাহফিলে অংশ নিতে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৫০
হাজার ভক্ত ও আশেকান মাজার শরীফে এসে পৌঁছেছেন। ওফাত দিবস উপলক্ষে শুক্রবার
সকালে খাদেম, ভক্ত ও আশেকানের অংশ গ্রহনে হযরত খানজাহান (রহ:) পবিত্র মাজার
শরীফ ধৌত করে নতুন গিলাপ দিয়ে ঢেকে দেয়া হয়েছে। শনিবার দিবাগত রাতে
পবিত্র ওরশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। রবিবার ভোরে বাদ ফজর আখেরি মোনাজাত
ও পবিত্র ওরশের তাবারক বিতরনের মধ্যদিয়ে শেষ হবে হযরত খানজাহান (রহ:) ৫৭৭তম ওফাত
দিবস উপলক্ষে দুই দিনব্যাপী পবিত্র ওরশ ও দোয়া মাহফিল।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
হযরত খানজাহান (রহ:) ৫৭৭তম ওফাত দিবস
হযরত খানজাহান (রহ:) ৫৭৭তম ওফাত দিবস আজ, দুই দিনব্যাপী ওরশ শুরু
-
Reporter Name - আপডেট টাইম : 04:16:30 pm, Friday, 8 December 2023
- 639 বার
Tag :
ওরশ শুরু
জনপ্রিয় সংবাদ










