নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে মোবাইল ফোনে কথা বলতে বলতে চলমান ফেরি থেকে নদীতে পড়ে ফজলুল হক(৭০) নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। শুক্রবার (০৮ ডিসেম্বর) রাত ১১ টার দিকে মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ফেরি পারাপারের সময় ওই বৃদ্ধ নদীতে পড়ে ডুবে যান। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। শনিবার ( ০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরী দল উদ্ধার কাজ করলেও, সন্ধান মেলেনি ওই বৃদ্ধের।রাতে উদ্ধার কাজ বন্ধ রেখেছে ফায়ার সার্ভিস। রাতের মধ্যে মরদেহ না পেলে রবিবার সকালে আবারও অনুসন্ধ্যান চালাবে ফায়ার সার্ভিস।
নিখোজ ফজলুল হক পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার চর খোলপটুয়া গ্রামের জেন্নাত আলী শেখের ছেলে।
ঘটনার সময় সাথে থাকা ফজলুল হকের ছেলে সেলিম শেখ বলেন, আমাদের এক নিকট আত্মীয়ের বিয়েতে মোরেলগঞ্জের ওপারে বরযাত্রী যাচ্ছিলাম। ফেরি পারাপারের সময় বাবা মোবাইল ফোনে কথা বলছিলেন। অসাবধনতাবসত ফেরীর বেরিয়ার পোস্টের বাইরে গেলে নদীতে পড়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মোরেলগঞ্জের ওয়ার হাউজ ইনস্ট্রাক্টর প্রবীর দেবনাথ বলেন, ঘটনার পরপরই নিখোঁজ ফজলুল হককে উদ্ধারে অভিযান শুরু করেছি। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনার ডুবুরী দল অনুসন্ধান চালিয়েছে। কিন্তু রাত হওয়ায় অনুসন্ধ্যান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।রাতের মধ্যে নিখোজের সন্ধ্যান না পেলে রবিবার সকালে আবারও অনুসন্ধ্যান চালানো হবে বলে জানান তিনি।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
ভিডিও কলে কথা বলতে বলতে চলমান ফেরি থেকে নদীতে পড়ে বৃদ্ধ নিখোঁজ ২৪ ঘন্টায়ও খোজ মেলেনি
-
Reporter Name - আপডেট টাইম : 04:48:06 pm, Saturday, 9 December 2023
- 438 বার
Tag :
খোজ মেলেনি
জনপ্রিয় সংবাদ










