আল আমিন খান, সুমন,বাগেরহাট
বাগেরহাটে নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপ ধনীর মাধ্যমে দিনটির কর্মসূচি শুরু হয়। পরে সকাল ৬টা ৩৫ মিনিটে বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের দশানীস্থ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন। সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে গার্ড অব অনার প্রদান ও এক মিনিট নিরবতা পালন করা হয়। সকল শহীদদের স্মরণে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।পরে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার আবুল হাসনাত খান, জেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, সিআইডিঅফিস,পুস্পস্তবক অর্পন করেন।

এরপর একে একে জেলা মুক্তিযোদ্ধা সংসদ,আঞ্চলিক পাসপোর্ ট্অফিস, সিভিল সার্জন, যুবলীগ, ছাত্র লীগ, জেলা বিএনপি, মহিলা দল, সমাজতান্ত্রিক দল, সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল, শিক্ষা প্রকৌশল, বাগেরহাট জেলা আইনজীবী সমিতি, বাগেরহাট প্রেসক্লাব, সরকারি পিসি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক ও বেসরকারি উন্নয়ন সংস্থার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন। এরপরেই বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।এসব কর্মসূচিতে দশানীস্থ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেনি পেশার মানুষের ঢল নামে।পরে সকাল সাড়ে ৮টায় শহরের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা ওড়ানো হয়। বাগেরহাটবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন। বক্তব্য শেষে বাগেরহাট জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, বাগেরহাট সরকারি পিসি কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করেন।এছাড়া বিজয় দিবস উপলক্ষে জেলা কারাগার, বাগেরহাট জেলা হাসপাতাল, সরকারি শিশু পরিবারসহ বিভিন্ন এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে। জেলা হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















