বাগেরনহাট প্রতিনিধি
বাগেরহাটের চারটি আসনে চুড়ান্ত ২৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
দিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাঃ খালিদ হোসেন।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রতীক বরাদ্দ
দেওয়া হয়। এসময় বাগেরহাট-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী উপমন্ত্রী
হাবিবুন নাহার, ৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক ছাত্র নেতা এইচ এম
বদিউজ্জামান সোহাগসহ প্রতীক প্রাপ্ত প্রার্থী, প্রার্থীদের প্রতিনিধি ও
সমর্থকগণ উপস্থিত ছিলেন।
এদিন বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনে ৬ জন
প্রতিদ্বন্দী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে আওয়ামী লীগের শেখ
হেলাল উদ্দিন এমপিকে নৌকা, জাতীয় পার্টির মোঃ কামরুজ্জামানকে লাঙ্গল,
তৃনমূল বিএনপির মাহফুজুর রহমান সোনালী আঁশ, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট
(বিএনএম)-এর মোঃ মঞ্জুর হোসেন শিকদার নোঙ্গর, ন্যাশনাল পিপলস পার্টির
বাসুদেব গুহ আম, বাংলাদেশ কংগ্রেস-এর আতাউর রহমান আতিকী ডাব প্রতিক
পেয়েছেন।বাগেরহাট-২ (কচুয়া-বাগেরহাট সদর) আসনে ৬ জন প্রতিদ্বন্দী প্রার্থীর মাঝে
প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের শেখ তন্ময় এমপি নৌকা,
জাতীয় পার্টির হাজরা সহিদুল ইসলাম লাঙ্গল, জাকের পার্টির খান আরিফুর রহমান
গোলাপফুল, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম)-এর সোলায়মান শিকদার
নোঙ্গর, তৃনমূল বিএনপির মরিয়ম সুলতানা সোনালী আঁশ ও স্বতন্ত্র প্রার্থী
এসএম আজমল হোসেন ঈগল প্রতীক পেয়েছেন।
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে ৭জন প্রতিদ্বন্দী প্রার্থীর মাঝে প্রতীক
বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি
নৌকা, জাতীয় পার্টির মোঃ মনিরুজ্জামান মনি লাঙ্গল, জাসদের শেখ
নুরুজ্জামান মাসুম মশাল, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএমম)-এর সুব্রত
মন্ডল নোঙ্গর, বাংলাদেশ কংগ্রেসের মফিজুল ইসলাম গাজী ডাব, তৃনমূল
বিএনপির মিঃ ম্যানুয়েল সরকার সোনালী আঁশ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা
আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার ঈগল প্রতীক
পেয়েছেন।বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে ৭জন প্রতিদ্বন্দী প্রার্থীর মাঝে
প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের এইচ এম বদিউজ্জামান
সোহাগ নৌকা, জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রি লাঙ্গল, ন্যাশনাল পিপলস
পার্টির (এনপিপি) মুহাম্মদ লোকমান আম, বাংলাদেশ সাংস্কৃতিক
মুক্তিজোটের মুহাম্মদ বদরুজ্জামান ছড়ি, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট
(বিএনএম)-এর রেজাউল ইসলাম রাজু নোঙ্গর, তৃনমূল বিএনপির লুৎফর নাহার রিক্তা
সোনালী আঁশ ও স্বতন্ত্র প্রার্থী মো. জামিল হোসাইন ঈগল প্রতীক পেয়েছেন।বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাঃ খালিদ হোসেন
বলেন, বাগেরহাটের ৪টি আসনে ২৬ জন প্রতিদ্বন্দী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
করা হয়েছে। এর মধ্যে ৩ জন স্বতন্ত্র ও বিভিন্ন দলের ২৩ জন প্রার্থী রয়েছেন।
প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
চুড়ান্ত ২৬ প্রার্থীর কে কোন প্রতিক পেলেন
বাগেরহাটে চুড়ান্ত ২৬ প্রার্থীর কে কোন প্রতিক পেলেন
-
Reporter Name - আপডেট টাইম : 03:21:50 pm, Monday, 18 December 2023
- 340 বার
Tag :
কে কোন প্রতিক পেলেন
জনপ্রিয় সংবাদ




















