Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে ভেজাল ঔষধ তৈরি, ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • আপডেট টাইম : 02:49:45 pm, Wednesday, 27 December 2023
  • 159 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে অনুমোদন ছাড়া গবাদি পশুর ভেজাল ঔষধ উৎপাদন ও বিক্রয় করার অপরাধে মোঃ ফজলুর রহমান নামের এক ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় ওই জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুলাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন। সেই সাথে প্রতিষ্ঠান টি সাময়িক বন্ধ এবং অনুমোদনহীন ঔষধ ও ঔষধ তৈরির উপকরণ ধ্বংস করা হয়। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। প্রাপ্ত মোঃ ফজলুর রহমান মোরেলগঞ্জ উপজেলা রামচন্দ্রপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, কোন প্রকার অনুমোদন ছাড়াই ইউপি সদস্য মোঃ ফজলুর রহমান গবাদি পশুর ঔষধ তৈরি ও বাজারজাত করছিলেন। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় জরিমানার অর্থ পরিশোধ করেন। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে ভেজাল ঔষধ তৈরি, ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : 02:49:45 pm, Wednesday, 27 December 2023