আল আমিন খান সুমন,বাগেরহাট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের ৪টি আসনেই নৌকার প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছে। এর মধ্যে বাগেরহাট-১ আসনে শেখ হেলাল উদ্দিন,বাগেরহাট-২ আসনে শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ তন্ময়,বাগেরহাট-৩ আসনে আসনে বন-পরিবেশ, জলবায়ু পরিবর্তন মন্ত্রণায়য়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বাগেরহাট- ৪ আসনে কেন্দ্রীয় ছাত্রীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বিজয়ী হয়েছেন। এর মধ্যে বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারী) আসনে ফলাফল ২লাখ ১৯ হাজার ৯৩৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন শেখ হেলাল উদ্দিন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোঃ কামরুজ্জামান পেয়েছেন ৫ হাজার ২০১ ভোট।

বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময় ১ লাখ ৮২ হাজার ৩১৮ ভোট পেয়ে দ্বিতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বী জাতীয় পার্টির হাজরা শহীদুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ১৭৪ ভোট।
বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহার ৮৪ হাজার ৩৭২ভোট পেয়ে চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস আলী ইজারাদার পেয়েছেন ৫৮হাজার ৪৬৮ ভোট।
বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ ও শরণখোলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী কেন্দ্রীয় ছাত্রীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ১ লাখ ৯৯ হাজার ৩৪ ভোট পেয়ে প্রথমবার সংসদ সদস্য নিবাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এমআর জামিল হোসাইন পেয়েছেন ৫ হাজার ৩৭৬ ভোট।
এর আগে রবিবার দুপুরে নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন করে জাল ভোট, কর্মী সমর্থকদের মা
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 


















