নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে সেচ নালা ও লবন পানি পরিশোধনাগার নির্মান কাজের
উদ্বোধন করা হয়েছে।সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার হোগলাবুনিয়া
গ্রামে সেচ নালা ও দৈবজ্ঞহাটি ইউনিয়নের সেলিমাবাদ ডিগ্রি মহাবিদ্যালয়
এলাকায় পানি শোধনাগারের নির্মান কাজ উদ্বোধন করা হয়।
এসময়, মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোঃ মাহ-ই-আলম বাচ্চু,
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. তারেক সুলতান, উপজেলা
প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, প্রকৌশলী মোঃ রাশেদুল ইসলাম, উপ-সহকারী
প্রকৌশলী সোহেল রানা, দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সামছুর
রহমান মল্লিক, হোগলাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ
আকরামুজ্জামানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
প্রকল্প সূত্রে জানাযায়, ইউরোপীয় ইউনিয়ন, সুইডেন ও বাংলাদেশ সরকারের
অর্থায়নে, ইউএনডিপি এবং ইউএনসিডিএফ এর কারিগরিসহায়তায় স্থানীয়
সরকার বিভাগের লোকাল গভর্ণমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ(লজিক)
প্রকল্পের অধীনে এই সেচ নালা ও লবন পানি পরিশোধনাগার নির্মান করা হচ্ছে।
দৈবজ্ঞহাটি ইউনিয়নের সেলিমাবাদ ডিগ্রি মহাবিদ্যালয় সুপেয় পানির
চাহিদা মেটানোর জন্য নির্মানাধিন এই প্লান্ট থেকে প্রতিদিন ১২ হাজার
লিটার সুপেয় পানি উৎপাদন হবে। যার মাধ্যমে ৫‘শ পরিবার ও বাজার এলাকার
হোটেল-রেষ্ট্রুরেন্ট, মসজিদ ও দোকান পাটে পানি সরবরাহ করা হবে।
হোগলাবুনিয়া এলাকায় নির্মিতব্য সেচ নালা দিয়ে ১০ একর জমিতে বছরে
১হাজার ৫‘শ কৃষক দুইবার ফসল উৎপাদন করতে পারবেন।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
সেচ নালা ও লবন পানি পরিশোধনাগার
বাগেরহাটে সেচ নালা ও লবন পানি পরিশোধনাগার কাজের উদ্বোধন
-
Reporter Name - আপডেট টাইম : 03:05:33 pm, Monday, 15 January 2024
- 205 বার
Tag :
লবন পানি পরিশোধনাগার
জনপ্রিয় সংবাদ




















