Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
মাইক্রোর চাপায় বাসের সুপারভাইজার নিহত

বাগেরহাটে মাইক্রোর চাপায় বাসের সুপারভাইজার নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : 11:11:32 pm, Saturday, 20 January 2024
  • 554 বার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের পিলজংগ এলাকায় মাইক্রো চাপায় এনামুল সরদার মনির (৪০) নামে এক বাসের সুপারভাইজার নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার সময় পিংলজংগের কামাল ফিলিং স্টেশনের সামনে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, উপজেলার কামাল ফিলিং স্টেশনে জালানী তেল নেওয়ার জন্য হাসান ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস থামে। এসম বাসের সুপারভাইজার রাস্তা পার হতে গেলে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি মাইক্রোবাস এনামুল সরদার মনিরকে ধাক্কা দিয়ে পিষ্ট করে।  এসময় স্থানীয় লোকজন দৌড়ে আসলে মাইক্রোবাসটি রেখে ড্রাইভার পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন ৯৯৯ ফোন দিলে ফকিরহাট ফায়ার সার্ভিস ও থানা পুলিশ যৌথভাবে তাকে উদ্ধার করেন। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত এনামুল সরদার খুলনার সোনাডাঙ্গা এলাকার পান্না সরদারের ছেলে বলে জানা গেছে।ফকিরহাট ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে আমরা এক ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখি। পরে তাকে আমাদের নিজস্ব এম্বুলেন্সে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসি।ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. তানভির মাহমুদ অনিক জানান, দুর্ঘটনার শিকার এনামুল সরদার মনিরকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।মাদ্রাসাঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (আইসি) এসআই হাসানুর রহমান বলেন, মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

মাইক্রোর চাপায় বাসের সুপারভাইজার নিহত

বাগেরহাটে মাইক্রোর চাপায় বাসের সুপারভাইজার নিহত

আপডেট টাইম : 11:11:32 pm, Saturday, 20 January 2024