খুলনা প্রতিনিধি
খুলনা নগরীর ময়লাপোতা মোড়ে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে শেখ মো. সাদেকুর রহমান ওরফে বিহারী রানা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আহছানউল্লাহ কলেজের সামনে ঘটে। এ সময় পলাশ নামে আরো একজন আহত হয়েছেন।জানা যায়, অজ্ঞাত দুর্বৃত্তরা শেখ মো. সাদেকুর রহমানকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধ যুবককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।খুমেক হাসপাতাল সুত্রে জানা যায়, সোনাডাঙ্গা থানাধীন ময়লাপোতাস্থ আহসানউল্লাহ কলেজের সামনে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে দু’জন গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শেখ সাদেকুর রহমান রানা ওরফে বিহারী রানাকে মৃত ঘোষণা করেন । তাঁর পিতা শেখ মোহাম্মদ ইসলাম। তিনি দেবেন বাবু রোড এলাকার বাসিন্দা। রানার পেটের বাম পাশে ও গলার নিচে বাম কানের নিচে মোট তিনটি গুলি লেগেছে।অপর আহত ব্যক্তি পলাশ (৩৪)। তাঁর পিতা মহারাজ শের ই বাংলা রোডের বাসিন্দা। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তাঁর পায়ে একটি গুলি লেগেছে।খুলনা মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার কারণ ও জড়িতদের সনাক্ত করতে পুলিশ কাজ করছে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
যুবককে গুলি করে হত্যা
খুলনা নগরীরতে যুবককে গুলি করে হত্যা
-
Reporter Name - আপডেট টাইম : 09:46:06 pm, Tuesday, 23 January 2024
- 242 বার
Tag :
গুলি করে হত্যা
জনপ্রিয় সংবাদ




















