Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

বাগেরহাটে ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:43:45 pm, Tuesday, 23 January 2024
  • 269 বার

জেলা প্রতিনিধি, বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে বসত ঘর থেকে পারভিন বেগম(৫৪) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।৯৯৯-এ ফোন পেয়ে মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে
মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের গাবগাছিয়া গ্রামে নিজ বসত বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য ওই নারীর মরদেহ
বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।পারভিন বেগম মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের গাবগাছিয়া গ্রামের মজিবর রহমান শেখের প্রথম স্ত্রী। ঘরে
শুধুমাত্র ওই নারী ও তার কলেজ পড়ুয়া মেয়ে হাফসা বেগম(২৫) ছিলেন। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না।পুলিশ জানায়, ঘরের মধ্যে যে ঘুমানোর খাটের
পাশে মেঝেতে পড়েছিল ওই নারীর মরদেহ।তার শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না। তার মেয়ে চুরি হয়েছে বলে জানিয়েছেন।কিন্তু চুরির ঘটনার বিষয়গুলোও
রহস্যজনক। চুরি করতে ঘরে প্রবেশের আলামতও স্পষ্ট নয়। নারীর সাথে থাকা তার মেয়ের কথায়ও বেশকিছু অসংলগ্নতা রয়েছে। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার
মোঃ রাসেলুর রহমান ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, বাগেরহাটের সদস্যগণ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ
শামসুদ্দিন বলেন, ঘটনাটি রহস্যজনক। পারভিন বেগমের মৃত্যুর সঠিক কারন জানতে মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এখানে
বেশকিছু ইস্যু রয়েছে। সববিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

বাগেরহাটে ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

আপডেট টাইম : 09:43:45 pm, Tuesday, 23 January 2024