জেলা প্রতিনিধি, বাগেরহাট
বাগেরহাটে ক্ষতিকর রং, রাসায়নিক দ্রব্য ও পোড়াতেল ব্যবহার করে বেকারি পন্য তৈরি করার অপরাধে ৩টিপ্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (২৪ জানুয়ারি) শহরের সদর বাজারের মেইন
রোড দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন।নাগের বাজার এলাকার সুমন বেকারি ৫০ হাজার টাকা, বাপ্পি স্টোরকে ১ হাজার ও শৈলেন্দ্রনাথ স্টোর কে ২হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময়, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নাজমুস সুলতানা সীমাসহ পুলিশ ও আনছার সদস্যগণ উপস্থিত ছিলেন।ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ক্ষতিকর রং,রাসায়নিক দ্রব্য ও পোড়াতেল ব্যবহার করে বেকারি পন্য তৈরিসহ নানা অনিয়মে তিনটি প্রতিষ্ঠানকে৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সকল ব্যবসায়ীকে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য-ঔষধ বিক্রয় থেকে বিরত
থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
রং ও রাসায়নিকের ব্যবহার, ৫৩ হাজার টাকা জরিমানা
বাগেরহাটে বেকারি পন্যে ক্ষতিকর রং ও রাসায়নিকের ব্যবহার, ৫৩ হাজার টাকা জরিমানা
-
Reporter Name - আপডেট টাইম : 03:25:07 pm, Wednesday, 24 January 2024
- 210 বার
Tag :
রাসায়নিকের ব্যবহার
জনপ্রিয় সংবাদ




















