নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে জাতীয় মহিলা সংস্থার পক্ষ থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষন প্রাপ্ত নারীদের মাঝে সনদপত্র ও প্রশিক্ষন ভাতার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে বাগেরহাটে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুর রহমান।
বাগেরহাট জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাড. শরিফা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, সমাজ সেবা অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক এস.এম রফিকুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থা, বাগেরহাটের জেলা কর্মকর্তা মোঃ কাওসারুল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান, প্রশিক্ষণ কর্মকর্তা শর্বরী এদবর প্রমুখ।
বক্তারা বলেন, অল্প শিক্ষিত নারীদের হাতে–কলমে প্রশিক্ষণ দিয়ে নারী উদ্যোক্তা তৈরী করা হচ্ছে। যাতে তারা নিজ নিজ উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিজ স্বাবলম্বী হয়ে অন্যকেও সহযোগী করতে পারে এজন্য সরকারের আন্তরিকতার চেষ্টার ঘাটতি নেই।
এদিন তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের অধীনে বিউটিফিকেশন, বিজনেস ম্যানেজমেন্ট, ইন্টেরিয়র ডিজাইন, ক্যাটারিং ও ফ্যাশন ডিজাইন নামের ৫টি ট্রেডে প্রশিক্ষন প্রাপ্ত ১৫০ জন নারীর মাঝে সনদ ও ১৪ লক্ষ ৭৯ হাজার ৭ শত টাকার চেক প্রদান করা হয়।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
প্রশিক্ষন প্রাপ্ত নারীদের মাঝে সনদ ও চেক বিতরণ
বাগেরহাটে প্রশিক্ষন প্রাপ্ত নারীদের মাঝে সনদ ও চেক বিতরণ
-
Reporter Name - আপডেট টাইম : 03:36:22 pm, Monday, 29 January 2024
- 180 বার
Tag :
সনদ ও চেক বিতরণ
জনপ্রিয় সংবাদ










