নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে কৃষি ক্ষেত্রে প্রযুক্তি সমপ্রসারণের লক্ষে “রাইস ট্রান্সপ্লান্টেশন” ( স্বয়ংক্রীয় ধান লাগানোর যন্ত্র) মেশিনের প্রদর্শনী করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারী ) দুপুরে বাগেরহাট সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে যাত্রাপুর ইউনিয়নের খলসি অর্জুনতলা বাদোখালী মাঠে এই আয়োজন করা হয়।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন “রাইস ট্রান্সপ্লান্টেশন’ প্রদর্শনী কর্মসুচির উদ্বোধন করেন । এসময়, বাগেরহাটের কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া বেগম, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেগ এমদাদুল হক বাচ্চু, কৃষি সহকারী কর্মকর্তাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মেশিনে ধান রোপন দেখতে স্থানীয় অর্ধশতাধিক নারীপুরুষ উপস্থিত হয়। পরে “রাইস ট্রান্সপ্লান্টেশন” মেশিন দিয়ে স্থানীয় এক কৃষকের জমি রোপন করে দেওয়া হয়।
উপ-পরিচালক শংকর কুমার মজুমদার বলেন, কৃষিতে প্রযুক্তি ব্যবহার বাড়াতে পারলে, সময় ও ব্যয় দুটোই কমবে। পাশাপাশি উৎপাদনও বৃদ্ধি পাবে। ৫২ শতাংশ জমিতে ধান রোপন একজন কৃষকের অন্তত ৬ জন শ্রমিক লাগে। যাতে ব্যয় হয় তিন হাজার টাকা। কিন্তু এই একই পরিমান জমি “রাইস ট্রান্সপ্লান্টেশন” মেশিনের মাধ্যমে লাগাতে ১ হাজার থেকে ১২‘শ টাকা লাগতে পারে। সেই সাথে সময় লাগবে দুই ঘন্টার কম। এসব কারণে কৃষিতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা খুবই জরুরী।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
স্বয়ক্রীয় “রাইস ট্রান্সপ্লান্টেশন” মেশিনের প্রদর্শনী
বাগেরহাটে স্বয়ক্রীয় “রাইস ট্রান্সপ্লান্টেশন” মেশিনের প্রদর্শনী
-
Reporter Name - আপডেট টাইম : 04:16:10 pm, Wednesday, 31 January 2024
- 221 বার
Tag :
রাইস ট্রান্সপ্লান্টেশন
জনপ্রিয় সংবাদ



















