Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
ওয়ান শুটারগানসহ সন্ত্রাসী গ্রেফতার

রামপালে ওয়ান শুটারগানসহ সন্ত্রাসী গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:55:44 pm, Saturday, 3 February 2024
  • 438 বার

বাগেরহাট প্রতিনিধি

খুলনার র‌্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে রামপালের ভাগা বাজারের কামাল ফিলিং স্টেশনের সামনে থেকে সোলাইমান মোল্লা (৪৪) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় রামপাল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন র‌্যাব-৬ এর হাবিলদার মো. আ. মান্নান হাওলাদার। রামপাল থানায় দাখিল করা এজাহার সূত্রে জানা গেছে, গত (২ ফেব্রুয়ারী) শুক্রবার রাত সোয়া ৯ টায় উপজেলার ভাগা বাজার এলাকার কামাল ফিলিং স্টেশন ও রেষ্টুরেন্টের কাছে অভিযান পরিচালনা করেন র‌্যাবের একটি আভিযানিক দল। এ সময় উপজেলার চিত্রা গ্রামের দাউদ মোল্লার ছেলে সোলাইমান মোল্লাকে একটি ওয়ান শুটারগানসহ হাতেনাতে আটক করেন। ওই সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোনও জব্দ করা হয়। আটক সোলাইমানকে শনিবার (৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ আসামী আটক, মামলা দায়ের ও বাগেরহাটের আদালতে প্রেরনের বিষয়টি নিশ্চিত করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

ওয়ান শুটারগানসহ সন্ত্রাসী গ্রেফতার

রামপালে ওয়ান শুটারগানসহ সন্ত্রাসী গ্রেফতার

আপডেট টাইম : 06:55:44 pm, Saturday, 3 February 2024