বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মৎস্য ঘেরে বহিরাগত সন্ত্রাসী হামলায় স্কুল শিক্ষার্থীসহ ৪ জনকে কুপিয়ে জখমের ঘটনার প্রতিবাদে বিচারের দাবিতে এলাকাবাসি বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।শনিবার বিকেল ৫টায় তেলিগাতী ইউনিয়নের কালুরহাট বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভে দুই গ্রামের দুই শতাধিক মানুষ অংশ নেয়।
শুক্রবার সকালে চোমড়া গ্রামের মতিয়ার রহমান শেখের ৮ বিঘা জমির মৎস্য ঘেরে পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববতী কচুয়া উপজেলার আঠারো গাতী গ্রামের হানিফ ওরফে ছাদুর নেতৃত্বে ৭-৮ জনের একটি দল হামলা চালিয়ে জোরপূর্বক মাছ ধরে নেয়। এ সময় তাদেরকে বাঁধা দিলে ঘের মালিক সহ কয়েকজনকে হামলা চালালে এদের মধ্যে থেকে গুরুত্বর জখমী ৩ জনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মতিয়ার শেখের ভাতিজা আল আমিন শেখ বাদি হয়ে শুক্রবার মোরেলগঞ্জ থানায় হানিফ ওরফে ছাদুকে প্রধান প্রতিপক্ষ করে ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।এ হামলার প্রতিবাদে এলাকাবাসি ফুসে উঠেছে। বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী তারা বলেন, প্রকাশ্য দিবালোকে বহিরাগত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও হামলাকারিদের অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক বিচারের জন্য উর্দ্ধতন প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















