Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদের ইমাম আর নেই

বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদের ইমাম হেলাল উদ্দিন মাতুব্বর আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : 04:10:30 pm, Thursday, 15 February 2024
  • 869 বার

আল আমিন খান সুমন, বাগেরহাট
বাগেরহাট  বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহাম্মাদ হেলাল উদ্দিন মাতুব্বর (৫৫) আর নেই। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তান রেখেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করা মুহাম্মাদ হেলাল উদ্দিন মাতুব্বর ১৯৯৪ সাল থেকে প্রত্নত্তত্ব অধিদপ্তরের অধীনে ষাটগম্বুজ মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন। মরহুমের গ্রামের বাড়ি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলায়।তিনি ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন সুন্দরঘোনা গ্রামে ঘোড়া দিঘির পূর্ব পাড়ে বাড়ি করে বসবাস করে আসছেন।মুহাম্মাদ হেলাল উদ্দিন মাতুব্বরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট জাদুঘরের কাস্টডিয়ান মোঃ জায়েদ বলেন, রাত ৯টায় ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন সুন্দরঘোনা গ্রামে ঘোড়া দিঘির পূর্ব পাড়ে নিজ বাড়িতে তাকে সমাহিত করা হবে।
তিনি আরও বলেন, দুপুরের আগমুহুর্তে ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়া দীঘির পূর্ব পাড়ে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন ইমাম হেলাল উদ্দিন। পরে চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পথে তার মৃত্যু হয়। কর্মজীবনে তিনি একজন সৎ, দক্ষ, নিষ্ঠাবান ও মিষ্টভাষী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদের ইমাম আর নেই

বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদের ইমাম হেলাল উদ্দিন মাতুব্বর আর নেই

আপডেট টাইম : 04:10:30 pm, Thursday, 15 February 2024