জেলা প্রতিনিধি বাগেরহাট
বাগেরহাটে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিনে ২৭৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদের মধ্যে এস এস সি-তে ৭৫ জন, দাখিল থেকে ১৫৪ জন এবং ভকেশনাল থেকে ১৮ জন শিক্ষার্থী রয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় এসএসসিতে সাধারণ ১৩ হাজার ৬৩৫, দাখিল ৪ হাজার ১১১ এবং কারিগরি ১ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছেন। প্রথমদিনে কোন কেন্দ্রে কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি।বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল জব্বার বলেন, এসএসসি ও সমমান পরীক্ষায় জেলায় ১৯ হাজার ৪৫৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহন করার কথা ছিল। এদের মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ২৭৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।এছাড়া শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















