বাগেরহাট প্রতিনিধি,
বাগেরহাটে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ৮জন রত্নাগর্ভা মা, ২০জন প্রবীণ সদস্য ও ২০জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করেছে । শনিবার (১৭ ফেব্রয়ারি) দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে এসব রত্নাগর্ভা মা, প্রবীণ সদস্য ও মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন।মেধাবী সন্তানদের মা হিসেবে সম্মাননাপ্রাপ্ত বাগেরহাটের এই ৮জন রত্নাগর্ভা মা’রা হলেন, সুফিয়া বেগম, নিভা রানী সরকার, সৈয়াদা নূরুর নাহার, তাসলিমা রহমান, ফাতেমা বেগম, হাফিজা খানম, সবিতা শিকদার ও শিখা বিশ্বাস। এছাড়াও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২০জন প্রবীণ সদস্য ও সদস্যদের মেধাবী ২০জন সন্তানকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।বাগেরহাট জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির চেয়ারম্যান গাজী মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানে মধ্যে বক্তব্য রাখেন, কারিগরী শিক্ষা অধিদপ্তরের সাবেক পরিচালক ড. শেখ আবু রেজা, প্রবীণ শিক্ষাবীদ অধ্যাপক মোজাফর হোসেন, বাগেরহাট সকরকারী পিসি কলেজের সাবেক অধ্যক্ষ সুকন্ঠ কুমার মন্ডল, ডা. রিয়াদুজ্জামান। অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার বার্ষিক প্রতিবেদন পেশ করেন জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো: শহীদুল্লাহ।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
৮ রত্নাগর্ভা মাকে সম্মাননা প্রদান
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ৮ রত্নাগর্ভা মাকে সম্মাননা প্রদান
-
Reporter Name - আপডেট টাইম : 03:27:34 pm, Saturday, 17 February 2024
- 591 বার
Tag :
রত্নাগর্ভা মাকে
জনপ্রিয় সংবাদ










