বাগেরহাট প্রতিনিধি,
তিন বছর পর অপহরণ মামলার ভিকটিম উদ্ধার মামলার অভিযোগে জানা যায় গত ইং ২৫/০৭/২০২৩ তারিখ সকাল বেলায় বাদী একটু অধিক অসুস্থ হয়ে পড়ে। তখন বাদীর স্ত্রী বাদীকে বাদীর মায়ের ঘরে রেখে ঔষধ আনার জন্য বাদীর কন্যা নিশিতাকে সাথে নিয়া বাহিরে যায়। দীর্ঘক্ষন পরেও যখন ফিরে না আসে, তখন বাদীসহ তার নিকটতম আত্বীয়-স্বজন চারিদিকে খোঁজ খবর নেয়। বিভিন্ন লোক মুখে সংবাদ পায় যে, কিছু অপরিচিত লোক একটি মাইক্রোবাসে তার স্ত্রী ও মেয়েকে জোর পূর্বক তুলে নিয়ে যায়। পরবর্তীতে বাদী বিজ্ঞ আদালতে অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপার পিবিআই বাগেরহাট মোঃ আবদুর রহমানের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে মামলাটির তদন্তকারী কর্মকর্তা এস আই (নিঃ) মোঃ ইয়াসিন আরাফাত এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ) কমলেশ মন্ডল, এএসআই(নিঃ) মোঃ সাইফুল ইসলামসহ সোর্স এর দেওয়া তথ্য মতে ও অত্যাধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভিকটিমকে গত ১৭/০২/২০২৪ তারিখ সন্ধ্যা ৬ টার সময় জুলফিকার আলী ভুট্ট (৪৫), পিতা-ফরিদ উদ্দিন হাওলাদার, সাং-গোবিন্দপুর, থানা-রামপাল, জেলা-বাগেরহাট এর ভাড়া বাসা থেকে উদ্ধার করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ভিকটিমের জবানবন্দি নাঃ শিঃ নিঃ দমন আইনের ২২ ধারা মতে লিপিবদ্ধ করার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















