Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
উপকূল জুড়ে বৃষ্টি দমকা হাওয়া

বাগেরহাটের উপকূল জুড়ে বৃষ্টি দমকা হাওয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:44:56 pm, Thursday, 22 February 2024
  • 562 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের উপকূল জুড়ে বৃষ্টির সাথে দমকা হাওয়া বয়ে গেছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় প্রথমে গুড়ি গুড়ি, পরে দমকা হাওয়াসহ মুশলধারায় বৃষ্টি হয়। বাগেরহাট সদর ছাড়াও ফকিরহাট, মোংলা, রামপাল, মোরেলগঞ্জসহ উপকূল জুড়ে বৃষ্টির হয়।সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ঘন্টাব্যাপি চলা এই বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়ে। হত দরিদ্র যেসব পরিবার ঘর সংস্কারকারের কাজ করছেন তারা পড়েছেন বিপাকে।তবে ফাগুনের শুরুর এই বৃষ্টিতে ধান, আম, পানসহ বিভিন্ন ফসলের উপকার হবে বলে ধারণা কৃষকদের। মোঃ আলী শেখ নামের এক কৃষক বলেন, ফাল্গুন মাসে বৃষ্টি হওয়া ফসলের জন্য খুবই ভাল। আজকের বৃষ্টিতে ধান, পান, সরিষাসহ সব ধরণের ফসলের উপকার হবে।

এই বৃষ্টির পানিতে সারের থেকে বেশি কাজ হয়েছে।
আলমগীর শেখ নামের এক রিকশা চালক বলেন, হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়ে গেলাম। প্রায় দেড় ঘন্টা ধরে কোন লোক নাই রাস্তায়।শহরের  মিনা বেগম বলেন, সংস্কারের জন্য ঘর ভাংছিলাম, বৃষ্টিতে খুব সমস্যায় পড়ে গেলাম। তাও অল্পক্ষন হয়ে কমছে। যদি বেশিক্ষন থাকত, তাহলে বাচ্চাদের নিয়ে খুব বিপদে পড়ে যেতাম।কৃষি  অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক শঙ্কর কুমার মজুমদার বলেন, বৃষ্টিতে বাগেরহাটের মাঠ-ঘাটে থাকা ধানসহ বিভিন্ন ফসলের উপকার হবে। এই সময়টায় যেমন সূর্যোর তাপ বেশি থাকে, আবার পানি সংকটও থাকে। সেই কারণে বৃষ্টি হলে কৃষকদের উপর চাপ অনেক কমে যায়। সাথে সাথে ফসলের ফলন বেশি হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

উপকূল জুড়ে বৃষ্টি দমকা হাওয়া

বাগেরহাটের উপকূল জুড়ে বৃষ্টি দমকা হাওয়া

আপডেট টাইম : 06:44:56 pm, Thursday, 22 February 2024