বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের ৫ সদস্যকে বিভিন্ন মেয়াদে
কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছেন আদালত। বুধবার (২৮ ফেব্রæয়ারী) দুপুরে আসামীদের
উপস্থিতিতে বাগেরহাটের অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ড. মো:আতিকুস সামাদ এই রায় দেন। দন্ডাদেশপ্রাপ্তদের মধ্যে মোঃ মোর্শেদ আলম, মোঃসাইফুল ইসলাম, মোঃ জহিরুল ইসলাম ও মোঃ মাকসুদুর রহমানকে ৬ বছর ও তরিকুল ইসলামকে ৫ বছর করে দন্ডাদেশ দেওয়া হয়। একই সাথে আসামীদের ১০ হাজার টাকা করে অর্থদন্ড দেওয়া হয়।দন্ডপ্রাপ্ত মোঃ মোর্শেদ আলম সাতক্ষিরা সদর উপজেলার কাশিমপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে, মোঃ সাইফুল ইসলাম একই উপজেলার আটাগাছা আঃ করিমের ছেলে, মোঃ মাকসুদুর রহমান একই উপজেলার গড়েরকান্দা গ্রামের মোঃ জুম্মান আলী সরদারের ছেলে, মোঃ জরিুল ইসলাম পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মোঃ আশরাফুল আলী ফরাজীর ছেলেৎ এবং মোঃ তরিকুল ইসলাম বাগেরহাট সদর উপজেলার নাটইখালী গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
মামলার বিবারনে জানা যায়, নাশকতার উদ্দেশ্যে ২০১৬ সালের ৩ নভেম্বর রাতে জেলা
সদরের দড়াটানা ব্রিজ সংলগ্ন গোবর দিয়া এলাকার অবস্থান নেয় নিষিদ্ধঘোষিত
জঙ্গি সংগঠনের সদস্যরা। পুলিশ খবর পেয়ে অভিযানে গেলে জেএমবি সদস্যরা
পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে
ধাওয়া করে পুলিশ চারজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে
সর্টগানের গুলির খোসা ও প্লাষ্টিকের সাদৃশ্য বস্তু জব্দ করা হয়।পুলিশ তদন্ত শেষে ৫জনকে অভিযুক্ত করে ২০১৯ সালের ০২ মে আদালতে চার্জশীট দাখিল করে। মামলার ৯জনের স্বাক্ষীরা স্বাক্ষ্য গ্রহন শেষে আদালত এই রাষ ঘোষনা করে।দন্ডাদেশপ্রাপ্ত আসামীদের বাড়ি সাতক্ষিরা, পিরোজপুর ও বাগেরহাট জেলায়।রাষ্ট্রপক্ষের কৌশলী এ্যাড. মোঃ শহিদুজ্জামান বলেন, পুলিশের উপর হামলা ও সরকারি কাজের বাধা প্রদানের মামলায় আদালত ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ১০ হাজার টাকা করে অর্থদন্ড দিয়েছেন। দন্ডাদেশপ্রাপ্ত সবাই জেএমবির সক্রিয়
সদস্য। এই রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের এই কৌশলী।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
জঙ্গি সংগঠন জেএমবির ৫ সদস্যকে কারাদন্ড
বাগেরহাটে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ৫ সদস্যকে কারাদন্ড
-
Reporter Name - আপডেট টাইম : 05:33:53 pm, Wednesday, 28 February 2024
- 390 বার
জনপ্রিয় সংবাদ




















