Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

বাগেরহাটে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁসের অপরাধে যুবক আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:07:25 pm, Sunday, 3 March 2024
  • 674 বার

জেলা প্রতিনিধি বাগেরহাট

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জের পোলেরহাট আজহারিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে চলমান দাখিল পরীক্ষার প্রশ্নপত্র স্মার্ট ফোনে ফাঁসের অপরাধে আল আমিন খান নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। একই সাথে ওই কেন্দ্রে দায়িত্বরত ২১ শিক্ষককে এক বছরের জন্য অব্যাহতি এবং আল আমিনসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (০৩ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলমান ইংরেজী পরীক্ষায় এই ফাঁসের বিষয়টি হাতে নাতে ধরেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান। গ্রেপ্তার আল আমিন খান মোরেলগঞ্জ উপজেলার সোনাখালি গ্রামের মোঃ মাসুম খানের ছেলে। স্মার্ট প্রশ্নপত্র সংগ্রহ করে, উত্তর সরবরাহ করছিলেন আল আমিন খান। এই মামলার অন্য দুই আসামী হচ্ছেন, পঞ্চকরণ দাখিল মাদরাসার শিক্ষক নজরুল ইসলাম গাজী এবং খারুইখালি দাখিল মাদরাসার শিক্ষক এমদাদ হোসেন। প্রশ্নফাসের সাথে জড়িত থাকায় এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, এটি একটি চক্র। এই চক্রের সাথে অনেকেই জড়িত রয়েছে। আমরা যুবক আল আমিনের ফোনে প্রশ্নপত্র পেয়েছি। সে শিক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহ করছিলেন। প্রশ্নফাসের সাথে জড়িত থাকার অপরাধে আল আমিন ও দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ওই কেন্দ্রে দায়িত্বরত ২১ শিক্ষককে এক বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন করে নিয়োগ দেওয়া কক্ষ পরিদর্শকেরা পরবর্তী পরীক্ষাগুলোতে দায়িত্ব পালন করবেন।এদিন পোলেরহাট আজহারিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে চলমান ইংরেজী পরীক্ষায় ৪৭৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

বাগেরহাটে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁসের অপরাধে যুবক আটক

আপডেট টাইম : 07:07:25 pm, Sunday, 3 March 2024