জেলা প্রতিনিধি বাগেরহাট
বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের একমাত্র বন্যপ্রাণি প্রজনন কেন্দ্র করমজল ভ্রমন করেছেন ৮ বিদেশী ব্রিগেডিয়ার জেনারেলসহসহ ন্যাশনাল ডিফেন্স কলেজের বিভিন্ন পর্যায়ের ২৭ জন কর্মকর্তা। মঙ্গলবার(০৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় মেজর জেনারেল মোহাম্মাদ হোসাইন আল মোরশেদ এনডিসি‘র নেতৃত্বে সুন্দরবনের করমজলে পৌছান এই কর্মকর্তাগণ।ভ্রমনকারীদের মধ্যে শ্রীলঙ্কা, ভারত, সৌদি আরব, কুয়েত, নাইজেরিয়া, মালিসহ ৮টি দেশের ৮জন ব্রিগেডিয়ার জেনারেল এবং বাংলাদেশী বিগ্রেডিয়ার জেনারেল, কমোডর, যুগ্নসচিব, এয়ার কমোডর পর্যায়ের১৯ জন কর্মকর্তা ছিলেন।পরে কুমির ও হরিণ প্রজনন কেন্দ্র, ইন্টারপ্রিটেশন এ্যান্ড ইনফরমেশন সেন্টার, বিভিন্ন গাছ গাছালিসহ সুন্দরবনের অপরূপ প্রাকৃতিক দৃশ্য ঘুরে দেখেন এসব কর্মকর্তারা। করমজলের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির প্রথমের কুমির ডেকে উপরে উঠিয়ে অতিথিদের দেখান।বনকর্মকর্তার ডাকে কুমিরের উপরে উঠে আসা দেখে বিস্ময় প্রকাশ করেন অতিথিগণ। এছাড়া সুন্দরবনের বিভিন্ন প্রাণি, বাঘ ও বনের ইতিহাস বর্ননা করেন করমজলের এই কর্মকর্তা। দেড়ঘন্টা ভ্রমন শেষে করমজল ত্যাগ করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের এসব কর্মকর্তারা।সুন্দরবনের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির প্রতিবছরই ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রতিনিধি দল সুন্দরবন ভ্রমনে আসে। এবার ৮ বিদেশীসহ ২৭ জন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এসেছেন। তাদেরকে ওয়াচ টাওয়ার, কুমির, হরিন, ফুটট্রেইল, ইনফরমেশন সেন্টারসহ করমজলের বিভিন্ন স্থান দেখানো হয়েছে। সন্তোষ প্রকাশ করেছেন আগত কর্মকর্তারা। দেড় ঘন্টার ভ্রমণ শেষে করমজল ত্যাগ করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রতিনিধি দল।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















