Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১৭ মন নিষিদ্ধ পলিথিন জব্দ

বাগেরহাটে ১৭ মন নিষিদ্ধ পলিথিন জব্দ

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:31:09 pm, Tuesday, 5 March 2024
  • 371 বার

জেলা প্রতিনিধি বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাটে ১৭ মন নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বিশ্বরোড মোড় থেকে শরণখোলাগামী যাত্রীবাহী দূরপাল্লার বাস বি, এম লাইন পরিবহনের টুল বক্স থেকে ওই পলিথিন জব্দ করা হয়। পরে ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদের নির্দেশে জব্দ পলিথিন পরিবেশ অধিদপ্তরের বাগেরহাট কার্যালয়ে নেওয়া হয়।তবে পলিথিনের মালিক খুজে পায়নি পুলিশ।পরিবহনের সুপারভাইজার জসিম উদ্দিন জানান, ঢাকা থেকে এক ব্যক্তি ১৩টি বস্তা টুল বক্সে উঠান। ফকিরহাট পুলিশের অভিযানে জানতে পারেন বস্তার ভিতর বিভিন্ন সাইজের পলিথিন ব্যাগ রয়েছে। পলিথিন ব্যাগগুলো মোড়েলগঞ্জ ও শরণখোলার রায়েন্দা বাজার যাচ্ছিল। ঢাকা থেকে পলিথিনগুলো তুলে দেওয়া হলেও সাথে কোন মালিক বা লোকজন আসেনি।ফকিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদ বলেন, পুলিশ মূলত পলিথিনগুলো জব্দ করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে চালক ও সুপারভাইজরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে পলিথিনের মালিক বাসে ছিল না। এজন্য পলিথিনগুলোকে পরিবেশ অধিদপ্তর, বাগেরহাট কার্যালয়ে রাখতে বলা হয়েছে। নিষিদ্দ ৬৮৩ কেজি পলিথিন ব্যাগের আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭ মন নিষিদ্ধ পলিথিন জব্দ

বাগেরহাটে ১৭ মন নিষিদ্ধ পলিথিন জব্দ

আপডেট টাইম : 07:31:09 pm, Tuesday, 5 March 2024