নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে প্রাইম ব্যাঙ্ক জাতীয় স্কুল ক্রিকেট টুনামেন্টে জেলা পর্যায়ের খেলায় বাগেরহাট কামিল মাদ্রাসাকে এক ইউকেটে পরাজিত করে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার (০৬ মার্চ) বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ও বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে খেলোয়ারদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।এসময়, বাগেরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক অমিত রায়, বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমসসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।খেলার শুরুতে বাগেরহাট কামিল মাদ্রাসা ব্যাট করতে নেমে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৮ রান করে। দ্বিতীয়ার্ধে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল ৯ উইকেট হারিয়ে ৪৮ ওভার ২ বলে ২০৯ রান করে। ফাইনাল খেলার ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন বিজয়ী দলের নিলয় কুন্ডু। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছে আট্টাকা পাইলট স্কুলের রাতুল ইসলাম।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট বাগেরহাটে বহুমুখী কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন
জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট: বাগেরহাটে বহুমুখী কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন
-
Reporter Name - আপডেট টাইম : 07:20:22 pm, Wednesday, 6 March 2024
- 361 বার
জনপ্রিয় সংবাদ



















