Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১

বাগেরহাটে জাল টাকার কারখানায় অভিযান, আটক-১

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:05:54 pm, Friday, 15 March 2024
  • 565 বার

জেলা প্রতিনিধি,বাগেরহাট

বাগেরহাটে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরীর সরঞ্জাম মোঃ ফয়সাল ইউনুস (৩৫) নামের এক জাল টাকার ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। শুক্রবার (১৫মার্চ) বিকাল ৫টার দিকে বাগেরহাট পৌরসভার দশানি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে ১৫ লক্ষ জাল টাকা, টাকা তৈরীর পেপার, ডায়েস ও রংসহ টাকা তৈরীর বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। আটক ফয়সাল গত চার মাস ধরে দশানি এলাকার একটি ছয়তলা ভবনে ভাড়া থেকে জাল টাকা তৈরী ও ব্যবসা পরিচালনা করছিলেন। সে বাগেরহাটের কচুয়া উপজেলার বারোদারিয়া গ্রামের মহিউদ্দিন শেখ এর ছেল। ঈদকে সামনে রেখে তিনি এই জাল টাকা তৈরি করছিলেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার রায় জানান, ঈদকে সামনে রেখে বিপুল পরিমান জাল টাকা তৈরী ও মজুদ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দশানী এলাকার যদুনাথ স্কুল এন্ড কলেজের সামনে একটি ছয় তলা বিল্ডিংয়ে অভিযান চালানো হয়। এসময় ১৫ লক্ষ জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ এক জাল টাকার ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে বলে জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

জাল টাকার কারখানায় অভিযান, আটক-১

বাগেরহাটে জাল টাকার কারখানায় অভিযান, আটক-১

আপডেট টাইম : 06:05:54 pm, Friday, 15 March 2024