নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে রবিবার (১৭ মার্চ) সকালে বাগেরহাটে প্রশাসন বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর মুর্যালে প্রথমে ফুলদিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন। পরে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার আবুল হাসনাত খান পুস্পস্তবক অর্পন করেন।
পরে বাগেরহাট-খুলনার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা আক্তার বানু, জেলা পরিষদের প্রধান নির্বাহ ঝুমুর বালা, পিবিআই, বাগেরহাটের পুলিশ সুপার মোঃ আব্দুর রহমান, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্মান বাচ্চু, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমসসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন, সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
পরে শহরের শালতলায় জেলা পরিষদ অডিটরিয়ামে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচলা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন সংগঠনের উদ্যোগে শিশু সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরুস্কার বিতরণ, কেক কাটা ও মিস্টি বিতরণ করা হয়।
এছাড়া বাগেরহাটের ৯টি উপজেলা ও ৩টি পৌরসভায় পৃথক-পৃথকভাবে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
বাগেরহাট নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
-
Reporter Name - আপডেট টাইম : 07:15:40 pm, Sunday, 17 March 2024
- 370 বার
Tag :
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী
জনপ্রিয় সংবাদ










