Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
জোর পূর্বক বেড়া দিয়ে জমি দখল

জোর পূর্বক বেড়া দিয়ে জমি দখল, থানায় অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:14:36 pm, Monday, 18 March 2024
  • 279 বার

চিতলমারী  প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে জোর পূর্বক বেড়া দিয়ে সন্তোষপুর
গ্রামের কৃষক এস্কেন্দার মোড়লের ১৯ শতক জায়গা দখলের অভিযোগ
পাওয়া গেছে। সোমবার (১৮ মার্চ) সকাল ১০ টার দিকে ওই গ্রামের
রবিউল ইসলাম (৩৫) ও রুবেল (৩০) ভাড়াটিয়া লোকজন নিয়ে এ বেড়া দেন।
কৃষক এস্কেন্দার মোড়লের ছেলে রাসেল মোড়ল (২৫) থানায় এমন লিখিত
অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষকে শান্ত থাকার
নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
রাসেল মোড়ল জানান, তাঁর বাবা এস্কেন্দার মোড়লসহ ৪ জন মিলে ১৯৯৫
সালে সন্তোষপুর গ্রামের গনেশ হালদারের কাছ থেকে ১১৯৭ নং দলিলে ১৮
একর ১৯ শতক জায়গা ক্রয় করেন। ওই জায়গায় তারা ভোগ দখলে আছেন
এবং নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন। সোমবার সকাল ১০ টার
দিকে রবিউল ইসলাম (৩৫) ও রুবেল (৩০) ভাড়াটিয়া লোকজন নিয়ে ওই
দলিলের ১৯ শতক জায়গার একটি মাছের ঘের বেড়া দিয়ে দখল করে এবং
মাছ ধরে নেয়। পরে তাদের বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায়
তিনি বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রবিউল ইসলাম বলেন, ‘ওই জায়গা আমার বাবা মঞ্জুর হোসেন শিকদারের
ক্রয়কৃত সম্পত্তি। ওখানে হাঁস-মুরগি নেমে ক্ষতি করে বলে নেট দিয়ে
বেড়া দিয়েছি।’চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকরাম হোসেন
জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয়পক্ষের
মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলছে। তাদেরকে
বিজ্ঞ আদালতের আদেশ মান্য করতে বলা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

জোর পূর্বক বেড়া দিয়ে জমি দখল

জোর পূর্বক বেড়া দিয়ে জমি দখল, থানায় অভিযোগ

আপডেট টাইম : 05:14:36 pm, Monday, 18 March 2024