নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে নাশকতা মামলায় জেলা যুবদলের সাবেক সভাপতি শিকদার হারুন আল রশিদসহ ১৩ নেতা কর্মীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সোমবার (১৮ মার্চ) বিকেলে জামিন আবেদন করলে বাগেরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ওসমান গনি জামিন আবেদন না মঞ্জুর করে এসব নেতাকর্মীদের কারাগারে প্রেরণের আদেশ দেন।কারাগারে প্রেরিত নেতারা হলেন, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি শিকদার হারুন আল রশিদ, সহ-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মোল্লাহাট উপজেলা যুবদলের আহবায়ক মুরাদ হোসেন চৌধুরী, যুবদল নেতা আসলাম মোল্লা, রিপন শেখ ওরফে ফোরকান, শরিফুজ্জামান শিমুল, মাইনুল শরীফ, হাসান শেখ, রুবেল মোল্লা, আত্তাব শেখ, কামরুল শিকদার, জিয়া শেখ ও রিয়াজুল ইসলাম।আসামী পক্ষের আইনজীবী মোঃ মোস্তফা কামাল মাসুম বলেন, আসামীরা মোল্লাহাট থানার একটি নাশকতা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় ১৩ নেতা কর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত আমাদের জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
জেলা যুবদলের সাবেক সভাপতিসহ ১৩ নেতাকর্মী কারাগারে
জেলা যুবদলের সাবেক সভাপতিসহ ১৩ নেতাকর্মী কারাগারে নাশকতা মামলায়
-
Reporter Name - আপডেট টাইম : 07:22:53 pm, Monday, 18 March 2024
- 439 বার
Tag :
নাশকতা মামলায়
জনপ্রিয় সংবাদ




















