Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
৬৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর গোশত

বাগেরহাটে ৬৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর গোশত, খুশি ক্রেতারা

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:31:52 pm, Tuesday, 19 March 2024
  • 250 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে ৬৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর গোশত বিক্রি করছেন ব্যবসায়ীরা। কম মূল্যে গোশত কিনতে পেরে খুশি ভোক্তারা। দাম কম হওয়ার কারণে চর্বি, হাড়সহ নিম্নমানের গোশত বিক্রিরও অভিযোগ রয়েছে। তবে ব্যবসায়ীদের দাবি দাম কমের কারণে চর্বি ও হাড়সহ গোশত দিতে বাধ্য হচ্ছেন তারা।মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে বাগেরহাট শহরের প্রধান বাজারে গিয়ে দেখা যায় ৬৫০ টাকা কেজি দরে গরুর গোশত বিক্রি করছেন ব্যবসায়ীরা। একদিন আগেও এই বাজারে গরুর গোশত ৭৫০ থেকে ৮০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হয়েছে। বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের নির্দেশে কম দামে বিক্রি করা হচ্চে বলে জানান ব্যবসায়ীরা।কিছুটা দাম কম হওয়ায় ক্রেতারাও স্বতস্ফুর্তভাবে পরিবারের জন্য গোশত ক্রয় করছেন। পূর্বের তুলনায় কেজিতে ৮৫ টাকা ১৩৫ টাকা পর্যন্ত কম দামে কিনতে পেরে খুশি ভোক্তারা। ভবিষ্যতেও এই দাম বহাল রাখার দাবি করেন তারা। তবে কম দামে নিজেদের ইচ্ছেমত গোশত নিতে পারছেন না ক্রেতারা। ব্যবসায়ীরা যেভাবে গোশত কেটে দিচ্ছেন সেভাবে নিতে হচ্ছে। অন্যান্য পন্যেরও দাম কমানোর দাবি জানিয়েছেন তারা।মাহমুদুল হাসান নামের এক ক্রেতা বলেন, গরুর গোশতের দাম কেজিতে প্রায় একশ টাকা কমেছে। আজকে ৬৬৫ টাকা করে কিনলাম। এটাখুবই ভাল উদ্যোগ। তবে আলু, মরিচ, খেজুরসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পন্যের দাম কমানো উচিত।আব্দুল গফফার শেখ নামের এক বৃদ্ধ ক্রেতা বলেন, দাম কমেছে। কিন্তু আমরা আমাদের পছন্দ মত গোশত কিনতে পারছি না। ব্যবসায়ীরা চর্বি ও হাড়সহ যেভাবে দিচ্ছেন, সেভাবে নিতে হচ্ছে।
তানজির কায়সার নামের আরেক ব্যক্তি বলেন, মূলত দোকানের সামনে টানাকো গোশত থেকে পছন্দ করে একটি পিস দিতাম। সেটি কেটে টুকরো করে দিত, তাই কিনতাম। কিন্তু আজকে সেভাবে নিতে চাইলে দোকানদার বলল দাম কমে গেছে এভাবে দেওয়া যাবে না। আগে থেকে টুকরো করে রাখা গোশত নিতে হবে।
খান মিট হাউসের ব্যবসায়ী শাহিন হাওলাদার বলেন, বাগেরহাট ছোট শহর এখানে সবাই-সবার পরিচিত। তাই গোশত বেছে দিতে হয়। কিন্তু এই দামে বেছে দেওয়া যায় না। যার কারণে চর্বি ও হাড়সহ বিক্রি করতে হচ্চে।
মোঃ কামরুল নামের আরেক ব্যবসায়ী বলেন, এই দামে কখনও গোশত বিক্রি করিনি। বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের নির্দেশে এই দামে বিক্রি করছে। দুই একদিন বিক্রি করার পরে বোঝা যাবে এই দামে লস হবে না পোশানো যাবে।
বাগেরহাট জেলা কৃষি বিপনন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার বলেন, কৃষি বিপনন অধিদপ্তরের পক্ষ থেকে ২৯টি পন্যের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। ইতোমধ্যে জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা ৬৬৫ টাকা কেজি দরে গরুর গোশত বিক্রি করার ব্যবস্থা করতে সক্ষম হয়েছি। অন্যান্য পন্যও নির্ধারিত দামে বিক্রির ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া ৬৬৫ টাকার অতিরিক্ত দামে গরুর গোশত বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর গোশত

বাগেরহাটে ৬৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর গোশত, খুশি ক্রেতারা

আপডেট টাইম : 06:31:52 pm, Tuesday, 19 March 2024