নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সরোসসপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসনের নির্মাণাধীন বীর নিবাসের আংশিক ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে বি এম রহমান পিকিং নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় কোদালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লাহাট থানায় অভিযোগ দিয়েছেন।
তিনি বলেন, আমার ইউনিয়নে ১০ টি বীর নিবাস নির্মাণ হচ্ছে। ৯ টা বীর নিবাস সুন্দর ভাবে নির্মাণ শেষ হয়েছে। কিন্তু মুক্তিযোদ্ধা লিয়াকত হোসনে বীর নিবাসের কাজ অনেকটা সম্পন্ন হলেও, সাদ ঢালাই বাকি ছিল। জমি নিয়ে বিরোধের জেরে সোমবার রাতে তার ভাতিজা বি এম রহমান পিকিং নির্মাণাধীন ওই ঘর ভেঙ্গে ফেলেছে। এর সুষ্ঠ বিচার হওয়া প্রয়োজন।মোল্লাহাট ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধার জন্য নির্মানাধীণ বীর নিবাস ভেঙ্গে ফেলার একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।এ বিষয়ে কথা বলার জন্য বি এম রহমান পিকিং-য়ের সাথে কথা বলার জন্য বারবার ফোন করা হলেও, তিনি ফোন রিসিভ করেননি।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
বীরনিবাস ভেঙ্গে ফেলার অভিযোগ
বাগেরহাটে নির্মাণাধীন বীরনিবাস ভেঙ্গে ফেলার অভিযোগ
-
Reporter Name - আপডেট টাইম : 06:35:53 pm, Tuesday, 19 March 2024
- 455 বার
Tag :
বীরনিবাস
জনপ্রিয় সংবাদ










